বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ জানুয়ারি ২০২৫, ৪:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শৃঙ্খলা ভাঙায় ঢাকার একাদশে ছিলেন না সাব্বির

ডেস্ক রিপোর্ট: ঢাকা ক্যাপিটালস বিপিএলে এখন অবধি খেলেছে তিন ম্যাচ। কিন্তু কোনোটিতেই ছিলেন না সাব্বির রহমান।
তবে একাদশে তার জায়গা না পাওয়ার কারণ কম্বিনেশন নয়, শৃঙ্খলাভঙ্গ।

গত ১ জানুয়ারি দলের অনুশীলনে ছিলেন না সাব্বির। এরপরই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা ক্যাপিটালস। সোমবার দলের অনুশীলন শেষে এমনটিই জানিয়েছেন হেড কোচ খালেদ মাহমুদ সুজন। গত ১ জানুয়ারি অনুশীলনে হাজির না হওয়ায় পরের ম্যাচে তাকে খেলানো হয়নি বলে জানান ঢাকার কোচ।

তিনি বলেন, ‘সাব্বিরকে আমরা খেলাতে পারিনি, কম্বিনেশনের কারণে। এছাড়াও কিছু অন্য ইস্যু ছিল, অনেকেই হয়তো বলেছেন ফেসবুক বা সামাজিক মাধ্যমে। ভেতরের অনেক কিছু অনেকে জানে না বলে হয়তো মন্তব্য করে দেওয়াটা অনেক সহজ। এখানে আমার হাত ছিল না। অধিনায়কও ছিল দলে, তারও বলার থাকে অনেক কিছু। ’

‘ট্রেনিংয়ের ব্যাপারগুলো থাকে, যেগুলো আমরা বলতে পারি না অনেক কিছু। হ্যাঁ, ট্রেনিংয়ে সাব্বির অনুপস্থিত ছিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝে যে অনুশীলনে আসেনি। টিম ডিসিপ্লিনের ব্যাপারও ছিল, এই কারণেই তাকে খেলানো হয়নি, বিশেষ করে তৃতীয় ম্যাচটি, যেটি ছিল ২ তারিখে। ওই ম্যাচটি খেলানো হয়নি ১ তারিখে অনুশীলনে না আসার জন্য। ’

ক্যারিয়ারজুড়েই শৃঙ্খলাভঙ্গের নানা ঘটনা ঘটিয়েছেন সাব্বির রহমান। এখন তো ফর্মেও নেই। গত আসরের বিপিএলেও খেলতে পারেননি। তবে এক্ষেত্রে সাব্বিরের পাশেই দাঁড়াচ্ছেন সুজন। কালকের ম্যাচে সাব্বির খেলবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

সুজন বলেন, ‘এটা পুরোপুরি ডিসিপ্লিনারি ইস্যু। এছাড়া সাব্বির ভালো ক্রিকেটার। আশা করি, কালকের ম্যাচ থেকে ওকে খেলাতে পারব এবং আশা করি সেরাটা খেলবে। অভিজ্ঞ ক্রিকেটার সে, একজন অভিজ্ঞ ক্রিকেটারের অভাব আছে আমাদের মিডল অর্ডারে। সাব্বিরের অন্তর্ভুক্তি আমাদের জন্য খুব ভালো হবে। এটা খুব সহজ পাবলিকলি বললাম, কারণ একটা দূরত্ব থেকে যেত, এজন্য বলে দিলাম। ওর ভক্তরাও বুঝতে পারবে যে ও কেন খেলেনি। এই একটা কারণই ছিল। আশা করি ওকে কালকের ম্যাচ থেকে খেলাতে পারব ও ওর সার্ভিসটা পাব। ’

‘এটা আমি ওকে বলেছি যে, না-ই আসতে পারে অনুশীলনে। অনেক ক্রিকেটারই ম্যাচের আগের দিন অনুশীলন করে না। কিন্তু আমি চাই, আমার প্রত্যেকটি ক্রিকেটার ম্যাচের আগের দিন ট্রেনিং করুক বা না করুক, ড্রেসিংরুমে যেন থাকে। সাব্বিরকে এটিই বুঝিয়েছি। ১ তারিখের অনুশীলনে সে আসবে না, এটা আমরা কেউ জানতাম না যে সে কেন আসেনি। ডিসিপ্লিনারি ইস্যু এজন্যই বললাম, যদি বলে নিত, তাহলে সেটা ডিসিপ্লিনারি ইস্যু নয়। কিন্তু আমি বা ম্যানেজার কেউই জানত না। ’

‘মাঠে গিয়ে যখন তাকে খুঁজি, জানি না যে সে কেন নেই, তাহলে তো সত্যিই শকিং ব্যাপার। আমি ওর সঙ্গে কথা বলেছি। সে অনুধাবন করতে পেরেছে। সে বলেছে যে, “সুজন ভাই ভুল হয়েছে, আপনি রাগ করবেন না’। আমার বিশ্বাস, ঢাকা ক্যাপিটালসের বাকি পুরো পথচলায় সিনিয়র ক্রিকেটার হিসেবে সে আমাকে সাপোর্ট করবে এবং সিনিয়র ক্রিকেটারের মতো আচরণ করবে। যেন ওর কাছ থেকে আমর ভালো সার্ভিস পাই। আমি মনে করি, এই ব্যাপারগুলো সে মেনে নেবে এবং কালকে নতুনভাবে নিজের সেরাটা দেবে দলের জন্য। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০