বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ জানুয়ারি ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’- এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রণ পাওয়া অন্য দুজন হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া এ আমন্ত্রণপত্র পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হবে।

প্রতিবছর ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ বা ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ।

বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে ‘প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে পরিচিত ছিল। ১৯৭০ সালে এর নামকরণ হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। এই ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসাসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি প্রধান বিষয়।

প্রথমবারের মতো ১৯৫৩ সালে দেশটির প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার এই অনুষ্ঠানে যোগ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০