বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ জানুয়ারি ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পায়ে একবার বল টাচে ১৪ কোটি টাকা আয় নেইমারের!

স্পোর্টস ডেস্ক: আপনার চোখের পলক পড়ে কত সেকেন্ড পর পর? বিজ্ঞান বলছে, গড়ে ৪ সেকেন্ড পর পর চোখের পলক ফেলে মানুষ। ওই ৪ সেকেন্ডে নেইমারের আয় কত জানেন? বাংলাদেশি মুদ্রায় ২ কোটি টাকার ওপরে!

হ্যাঁ, অবিশ্বাস্য ঠেকলেও গত বছর এমনই আয় করেছেন নেইমার। সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে যে চুক্তি তাতে বছরে ১০১ মিলিয়ন ইউরো (প্রায় ১২৭০ কোটি টাকা) পাবেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বিশ্ব ফুটবলে সর্বোচ্চ আয় করা তিন ফুটবলারের মধ্যে একজন তিনি।

২০২৪ সালে চোটের কারণে মাত্র ৪২ মিনিট মাঠে ছিলেন নেইমার। তাতে করে ওই বছর এক মিনিটে ২.৪ মিলিয়ন ইউরো (প্রায় ৩০ কোটি টাকা) আয় করেছেন তিনি।

এতেই চোখ কপালে উঠে গেছে? আরেকটি পরিসংখ্যান শুনুন। গত বছর দুই ম্যাচে মাত্র ৪৫ বার বলে টাচ করেছেন নেইমার। প্রতি টাচে তার পেছনে খরচ হয়েছে ১১ লাখ ইউরোর মতো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা!

মানে একবার বল পায়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্টে ১৪ কোটি টাকা ঢুকে গেছে নেইমারের। ভাবা যায়!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০