বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১১ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১২ জানুয়ারি ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাদ পড়ার দিনে লিটনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

ডেস্ক রিপোর্ট: দুপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মোটাদাগে বড় খবর তারকা ক্রিকেটার লিটন দাসের বাদ পড়া। উইকেটকিপার এই ব্যাটারকে দলে না রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক জানিয়েছিলেন, আস্থা হারিয়েছেন তিনি। স্কোয়াডে জায়গা না পাওয়ার দিনেই ব্যাট হাতে যেন বড় জবাবটাই দিলেন লিটন।

রোববার সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলের ম্যাচে বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকালেন ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটার। ৮ চার ৭ ছক্কায় সাজানো ইনিংসে ৪৪ বলে তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি এখন লিটনের।

এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স বস খ্যাত গেইল ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটনও সমানসংখ্যক বল খেলে সেঞ্চুরি পেলেন। বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে।

সাদা বলের ক্রিকেটে লিটন অভিষেকের বছর দশেক পার করে দিলেও এখনো জায়গা পাকাপোক্ত করতে পারেননি। গেল বছর ২০২৪ সালে ওয়ানডে ক্রিকেটে চরম বাজে সময় কাটিয়েছেন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝেও দল থেকে বাদ পড়েছিলেন। পরে বছরের শেষ ভাগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারো দলে যোগ দেন লিটন।

তবে তিন ওয়ানডের কোনোটিতেই ব্যাট হাতে রান পাননি তিনি। যে কারণে গুঞ্জন ছিল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বাদ পড়বেন লিটন। আজ রোববার বিসিবির দল ঘোষণার পর দেখা গেল দলে নেই টাইগার এই ওপেনার। তবে বাদ পড়ার দিনে ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি।

সিলেটে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে লড়ছে ঢাকা ঢাকা। আর এই ম্যাচে ইনিংসের শুরু থেকেই ব্যাট হাতে চার ছক্কার ঝড় তুলতে থাকেন লিটন। রাজশাহীর বোলারদের বল একের পর এক সীমানাছাড়া করেছেন। পরে ২৪ বলে তুলে নেন অর্ধ-শতক। এরপর ব্যাট হাতে আরো আগ্রাসী রূপধারণ করেন লিটন।

শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পেয়ে যান লিটন। জাতীয় দল থেকে বাদ পড়ার দিনে লিটনের এমন বিস্ফোরক ইনিংস নিশ্চিতভাবে দর্শকরা মনে রাখবেন। অবশ্য স্টেডিয়ামজুড়ে কেবল লিটন লিটন ধ্বনিই ছিল আজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705