বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ জানুয়ারি ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেবাগের ২০ বছরের সংসার কি ভাঙনের পথে?

স্পোর্টস ডেস্ক ২০ বছরের সংসার ভাঙতে চলছে বীরেন্দ্রর শেবাগের? ভারতীয় গণমাধ্যমে এসেছে এমন খবর। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শেবাগ ও তার স্ত্রী আরতি আহলাওয়াত ইনস্টাগ্রামে একে অপরকে সম্ভবত আনফলো করে দিয়েছেন।

সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক মাস ধরেই আলাদা থাকছেন সেহওয়াগ এবং আরতি। অবনতি হয়েছে তাদের সম্পর্কের। সেই পরিস্থিতিতে তারকা দম্পতির ডিভোর্সের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও তাদের কারো পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রেম করে ২০০৪ সালে শেবাগ এবং আরতির বিয়ে হলেও সম্প্রতি তাদের সম্পর্কে নাকি ফাটলের ইঙ্গিত পাচ্ছেন কেউ কেউ। ওই মহলের বক্তব্য, দীপাবলিতে ছেলে ও মায়ের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন শেবাগ। কিন্তু সেই পোস্টে আরতির কোনও এনগেজমন্টে পাওয়া যায়নি।

আবার সপ্তাহদুয়েক আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেরলের পালাক্কড়ে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন শেবাগ। তাতেও আরতির বিষয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। সেই পরিস্থিতিতে অনেকের মনে সন্দেহ জেগেছে যে শেবাগ এবং আরতির মধ্যে সবকিছু ঠিকঠাক নেই।

এদিকে আরতির জন্মদিনেও ভারতের সাবেক ক্রিকেট তারকার ইনস্টাগ্রামে কোনও পোস্ট ছিল না। যিনি অতীতেও সোশ্যাল মিডিয়ায় আরতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সবমিলিয়ে শেবাগ এবং আরতির সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

২০০৪ সালে বিয়ে হয় শেবাগ ও আরতির। তারকা দম্পতির ঘরে দুই পুত্রসন্তানও আছে। এমন সাজানো সংসারটা কি ভাঙনের পথে?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০