বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তৌসিফের নায়িকা হলেন গায়িকা পড়শী

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের নায়িকা হয়ে দর্শকদের সামনে আসছেন গায়িকা সাবরিনা পড়শী। আসন্ন ভালোবাসা দিবসের একটি নাটকে অভিনয় করেছেন তারা।
এর নাম রাখা হয়েছে ‘মনেরই রঙে রাঙিয়ে’।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে সিলেটের জাফলংয়ে শুটিং শুরু হয়েছে। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। গল্পের প্রয়োজনে নাটকটির শুটিং জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যে হচ্ছে বলে জানান প্রযোজক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

‘মনেরই রঙে রাঙিয়ে’ লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু ভালোবাসা দিবসকে উপলক্ষে এটি বানাচ্ছি, সেক্ষেত্রে প্রেমের গল্প তো বটেই। একইসঙ্গে এটি প্রেম জেগে ওঠার গল্প।

নাটকটিতে আরও অভিনয় করেছেন এমএনইউ রাজু, মাহমুদুল ইসলাম মিঠু, সাদনিমাসহ অনেকে। নাটকটির চিত্রগ্রহণ করছেন ফুয়াদ বিন আলমগীর।

শুধু অভিনয় নয়, ‘মনের রঙে রাঙিয়ে’ নাটকের জন্য নতুন একটি গান গেয়েছেন পড়শী। এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ও এর সুর-সংগীত করেছেন আরফিন রুমি। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।

ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মনেরই রঙে রাঙিয়ে’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

রামিসা হত্যা: দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল, ‘গান-ফায়ারিং’ উদযাপন ইরানি ফুটবলারের

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

১০

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

১২

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

১৩

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

১৪

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

১৬

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

১৭

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

১৮

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১৯

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

২০