বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ জানুয়ারি ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন থেকে জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারী চক্রের হুমকি!

সুলতান শাহাজান, শ্যামনগর: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে জবাইকৃত একটি সিংহল (পুরুষ) হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা। এসময় ঘটনাস্থল থেকে ২৭টি ফাঁদ উদ্ধার করা হয়। তবে, বনকর্মীদের উপস্থিতি বুঝতে পেরে বনের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয় চার সদস্যের শিকারী চক্রটি।

রোববার (২৬ জানুয়ারি) রাতে মীরগাং টহল ফাঁড়ি সদস্যরা তাদের অফিসের প্রায় সাতশ গজ দূরবর্তী এলাকা থেকে হরিণটি উদ্ধার করেন।

সোমবার (২৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম।

এদিকে, উদ্ধারকৃত হরিণ আলামত হিসেবে আদালতে পাঠানোর পাশাপাশি এঘটনায় মীরগাং টহল ফাঁড়ির ওসি গোলাম কিবরিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম জানান, নিয়মিত টহলকালে মীরগাং টহল ফাঁড়ির সদস্যরা বনের মধ্য থেকে জবাইকৃত একটি হরিণ উদ্ধার করে। সোমবার আদালতের অনুমতি সাপেক্ষে হরিণটি মাটিতে পুঁতে ফেলে নষ্ট করেছে।

হাবিবুল ইসলাম আরও জানান, জবাইকৃত হরিণ উদ্ধার করে বনবিভাগের অফিসে নিয়ে আসার পর থেকে মীরগাং গ্রামের আনিছুর ও তার সহযোগীরা বনকর্মীদের হুমকি দিচ্ছে। বনবিভাগের অফিসে হামলাসহ এলাকায় কোন টহল পরিচালনা করতে না দেয়ার হুমকিও দিচ্ছে তারা। চারদিন আগে সুন্দরবনের মধ্য থেকে আরও ৪০টি ফাঁদ উদ্ধারের পর একই চক্রের সদস্যরা স্থানীয় এক সিপিজি কর্মীকে মারধর করেছিল বলেও দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে মীরগাং গ্রামের আনিছুর রহমান হরিণ শিকারের কথা অস্বীকার করে জানান, তিনি সুন্দরবনে যাতায়াত করেন না। তবে ফাঁদ ও হরিণ উদ্ধারের পর বনকর্মীদের হুমকি দেয়াসহ সিপিজি সদস্যকে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, চুনকুড়ি গ্রামের আনিছুর রহমান, আব্দুর রহিম সরদার, সাহেব আলী মোড়ল ও আবিয়ার রহমান সুন্দরবনে হরিণ শিকারের সাথে জড়িত। গত চার/পাঁচ মাস ধরে ওই চারজনের নেতৃত্বে চুনকুড়ি ও মীরগাং এলাকা সংলগ্ন সুন্দরবনে দেদারছে হরিণ শিকার হচ্ছে। বনকর্মীদের অভিযানে সম্প্রতি কিছু ফাঁদ আটকের পর থেকে শিকারী চক্রের সদস্যরা বনকর্মী ও সিপিজি সদস্যদের উপর হামলার পরিকল্পনা করছে বলেও তাদের দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১০

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১১

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৩

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৪

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৫

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৬

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৭

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৮

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

১৯

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

২০
error: Content is protected !!