বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ জানুয়ারি ২০২৫, ৩:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার দেবহাটায় বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেবহাটার গাজিরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাইমারি স্কুল প্রাঙ্গণ ও তার আশে পাশের এলাকায় সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন।

মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ৩০ জানুয়ারি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেবহাটা উপজেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। উক্ত সম্মেলনকে কেন্দ্র করে গাজীরহাট বাজার ও সম্মেলন স্থানের আশে পাশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটারসমূহ সম্ভবনা রয়েছে।

এজন্য ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতা বলে সম্মেলন স্থল, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ বা তার আশে-পাশে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থার সদস্য ব্যতীত অন্য কোন ব্যক্তি কোন প্রকার শক্তি প্রদর্শন, সভা-সমাবেশ, মাইকিং, মাইক্রোফোন, লাউড স্পিকার ইত্যাদি ব্যবহার, সভা-সমাবেশের উদ্দেশ্যে ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

একই সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তা কর্মচারী ব্যতীত অন্য কোন ব্যক্তি কোন প্রকার অস্ত্র-সস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহনের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দেবহাটার পূর্বে আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় বিএনপির দু’গ্রুপের উত্তেজনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

১০

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

১১

সাতক্ষীরায় রা‌তে সড়‌কে ঝর‌লো দুই প্রাণ

১২

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১৩

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

১৪

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১৫

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১৬

একই জায়গায় আটকে থাকতে চাই না

১৭

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১৮

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১৯

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

২০