বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় খাস জমি উদ্ধারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাংগা মৌজায় সরকারি খাস জমি উদ্ধারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

জানা গেছে, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাংগা আবাসন প্রকল্পে
জনৈক আবু তালেবের সরকারি কবুলিয়াতকৃত ঘরটি জোরপূর্বক দখল করে রেখেছিল মোখলেছ ও আনিছ গং। একই সঙ্গে তারা ১৬৪/১ ও ১৬৫/১ দাগের সরকারি খাস জমিও অবৈধভাবে দখল করে নেয়। এ নিয়ে ক্ষতিগ্রস্ত আবু তালেব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অধিকতর তদন্ত শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) কে ভুক্তভোগী আবু তালেবকে ঘর বুঝে দিয়ে মোকলেস ও আনিছ গংদের অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধারের নির্দেশ দেন। এরপর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রহল্লাদ রায় গত ৫ ফেব্রুয়ারি অবৈধভাবে দখল করা আবাসনের ঘরটি উদ্ধার করে আবু তালেবকে বুঝে দেন। পাশাপাশি তিনি সরকারি সার্ভেয়ারের সহযোগিতায় ১৬৪/১ ও ১৬৫/১ দাগের ১ একর খাস জমি জরিপ করে সীমানা নির্ধারণ করে লাল ফ্ল্যাগ টানিয়ে দেন। কিন্তু জমি উদ্ধারের পরপরই দখলকারী মোখলেছ ও আনিছ গংরা তাদের সঙ্গীয় লোকজন মিলে অতর্কিতভাবে স্থানীয় আব্দুর রহিম, আব্দুর রহমান, জয়নুল আবেদীন ও ইব্রাহিমের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত জয়নুল আবেদীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে মোখলেছ ও আনিছ সহ ৭জনের নাম উল্লেখ করে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন।

পাইকগাছা থানার ওসি শবজেল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

১০

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

১১

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

১২

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

১৩

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

১৪

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৫

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

১৬

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

১৭

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১৮

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৯

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

২০
error: Content is protected !!