বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হোয়াটসঅ্যাপে আপত্তিকর ম্যাসেজ পাঠানোর অভিযোগে ৫০ বছর বয়সী গুয়েনকে বরখাস্ত হয়েছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

সংবাদমাধ্যমটি বলছে, স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েন একের পর এক আপত্তিকর এবং আপত্তিকর হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। হোয়াটসঅ্যাপের এসব বার্তায় ভোটার, সহকর্মী এমপি এবং কাউন্সিলরদের অপমান করেছেন অ্যান্ড্রু গুয়েন – এমন অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে খবর প্রকাশ করে সংবাদমাধ্যম মেইল অন সানডে। এরপর তাকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়। লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে তাকে।

লেবার পার্টির হয়ে অ্যান্ড্রু গুয়েন গর্টন এবং ডেন্টনের সংসদ সদস্য।

লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, গুয়েনকে পার্টির সদস্য হিসেবে প্রশাসনিকভাবে বরখাস্ত করা হয়েছে। পার্টির নিয়ম ও পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপে করা মন্তব্য তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের একজন সরকারি মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ‘সরকারি পদে থাকা ব্যক্তিদের উচ্চমান বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ’ এবং এই মান পূরণ করতে ব্যর্থ যেকোনো মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না তিনি।

এদিকে নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন অ্যান্ড্রু গুয়েন।

বরখাস্ত হওয়ার পর মাইক্রোব্লগিং সাইট এক্স-এ তিনি বলেছেন, যদিও বরখাস্তের সিদ্ধান্ত খুবই দুঃখজনক। তারপরও আমি প্রধানমন্ত্রী এবং লোবার পার্টির এই সিদ্ধান্তকে সমর্থন জানাই। কারণ, এমন সব মন্তব্যের কারণে আমি দুঃখিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০