
বেনাপোল প্রতিনিধি: অবৈধভাবে ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোরের শার্শা সীমান্তের শিকারপুর এলাকার সরকারি বাওড়ের পাড় হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, খুলনার শ্যামল মন্ডলের ছেলে হৃদয় মন্ডল (২২) ও হৃদয় মন্ডলের স্ত্রী ঐশি মন্ডল (১৮)।
শিকারপুর বিওপির হাবিলদার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন