বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৫ মার্চ ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় চুক্তির ‘এ+’ ক্যাটাগরিতে তাসকিন, বাদ পড়ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কেন্দ্রীয় চুক্তির জন্য নাম প্রস্তাব করেছেন নির্বাচকরা। প্রস্তাবিত ২২ জনের তালিকায় ‘এ+’ ক্যাটাগরিতে রাখা হয়েছে পেস বোলার তাসকিন আহমেদকে। আর বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান।

বিসিবির শেষ বৈঠকে (৩ ফেব্রুয়ারি) বোর্ড পরিচালকদের সামনে প্রস্তাবিত চুক্তির তালিকা উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, পারফরম্যান্সের বিচারে খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো এ+, এ, বি, সি ও ডি। যদিও আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট অনুযায়ী ক্যাটাগরি ভাগ করা হতো।

প্রস্তাবনা অনুযায়ী, প্রথমবার মতো এ+ ক্যাটাগরিতে উঠেছেন তাসকিন। টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আছেন ‘এ’ ক্যাটাগরিতে।

অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোস্তাফিজুর রহমান জায়গা পেয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে আরও আছেন তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং মাহেদি হাসান। আর ‘ডি’ ক্যাটাগরিতে আছেন খালেদ আহমেদ ও নাসুম আহমেদ।

তবে বিসিবি সূত্রে জানা গেছে, তাই তালিকা এখনই চূড়ান্ত হচ্ছে না। কারণ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে এই তালিকায় রাখা হবে কি না তা নিয়ে আলোচনা চলছে।

এর আগে বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে মুশফিক ও মাহমুদউল্লাহ দুজনকেই পারফর্ম করতে হবে। এর মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ। শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলছেন তিনি। অন্যদিকে টি-টোয়েন্টি ছাড়লেও ওয়ানডে ও টেস্ট থেকে এখনো অবসর নেননি মুশফিক।

২০২৫ সালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা (প্রস্তাবিত)

এ+ ক্যাটাগরি- তাসকিন আহমেদ

এ ক্যাটাগরি- নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম

বি ক্যাটাগরি- মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা

সি ক্যাটাগরি- সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মাহেদী হাসান

ডি ক্যাটাগরি- নাসুম আহমেদ, খালেদ আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ

সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র বৃক্ষরোপণ কর্মসূচি

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান

১০

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু

১১

১ম টি-২০’তে হারলো বাংলাদেশ

১২

কয়রা উপজেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন আলম

১৩

তালায় জলবায়ু পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন

১৪

মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার

১৫

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নে সংলাপ

১৬

সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৭

Dialogue in Satkhira: ‘We don’t want to drown in water logging anymore, take action before water logging occurs’

১৮

No one should be left behind in green transition: Navid Safiullah

১৯

‘সবুজ রূপান্তরে কাউকে পিছিয়ে রাখা যাবে না’

২০