বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ মার্চ ২০২৫, ১০:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনকে দমন করার সময় মানবাধিকার লঙ্ঘন করেছে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। জেনেভায় বুধবার (৫ মার্চ) মানবাধিকার কাউন্সিলের বৈশ্বিক আপডেটের ৫৮তম অধিবেশনে এ সংক্রান্ত প্রতিবেদনটি উপস্থাপন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

প্রতিবেদনটি উপস্থাপনের সময় ভলকার তুর্ক জানান, গত বছরের সহিংসতার কারণে বাংলাদেশ কঠিন সময় পার করেছে। হাসিনা সরকার বিক্ষোভকারীদের ‘নৃসংভাবে দমন’ করেছে উল্লেখ করেন তিনি। এতে করে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে বলে জানান তিনি।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে এবং তাদের এই প্রতিবেদন এক্ষেত্রে ‘বড় ভূমিকা’ রাখবে বলে আশা তার।

এরআগে গত ১২ ফেব্রুয়ারি জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের তদন্ত কমিশন। এতে বলা হয়, সাবেক (পতিত) সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দাবাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এসব ঘটনায় অধিকতর ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলে ওই সময় জানায় সংস্থাটি।

১১৪ পৃষ্ঠার ওই প্রতিবেদন বলা হয়, আন্দোলন দমনে শতশত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক বলপ্রয়োগ করা হয়। একইসঙ্গে নির্বিচারে আটক, নির্যাতন এবং অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে।

বিক্ষোভ এবং ভিন্নমত দমনে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের অবগতি, সমন্বয় এবং নির্দেশনায় মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা ঘটেছে বলেও জানায় তারা।

বাংলাদেশের আমন্ত্রণে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত অভিযুক্ত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা বিষয়ে একটি স্বাধীন ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন পরিচালনা করে জাতিসংঘের তদন্ত কমিশন। এতে তারা হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ছাত্রী হলে চুরি

১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

১০

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

১১

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

১২

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১৩

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

১৪

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

১৫

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১৬

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১৭

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১৮

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৯

দিল্লিতে মমতা আটক

২০