বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ মার্চ ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাচিন-উইলিয়ামসনের সেঞ্চুরিতে রেকর্ডবুক তছনছ

স্পোর্টস ডেস্ক: লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল খেলছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। যেখানে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়ার বোলারদের রীতিমতো তুলোধুনো করেছেন কিউই ব্যাটাররা। তরুণ ওপেনার রাচিন রবীন্দ্র ও অভিজ্ঞ তারকা কেইন উইলিয়ামসন ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নিয়েছেন। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েছেন ১৬৪ রানের রেকর্ডগড়া জুটি।

নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ৩৬৩ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। রেকর্ডগড়া এই সংগ্রহের পথে রাচিন ১০৮ এবং উইলিয়ামসন ১০২ রান করেছেন। এ ছাড়া ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের ব্যাটে এসেছে সমান ৪৯ রান করে। সবমিলিয়ে একাধিক বিশ্বরেকর্ডসহ এক ইনিংসেই ডজনখানেক রেকর্ড গড়েছে কিউইরা।

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে টুর্নামেন্টটির ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৪৭ রান। যা এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫১ রান করে টপকে যায় ইংল্যান্ড। অজিরা সেই রান পেরিয়ে বিশ্বরেকর্ড গড়ে। ফলে তাদের করা ৩৫৬ রান ছিল এতদিন সর্বোচ্চ দলীয় পুঁজি। আজ কিউইরা ৩৬২ রান তুলে কয়েকদিনের ব্যবধানেই সবাইকে ছাড়িয়ে গেল।

তৃতীয় উইকেটে ১৬৪ রানের জুটি গড়েন উইলিয়ামসন-রাচিন। যা চ্যাম্পিয়ন্স ট্রফির যেকোনো উইকেটে কিউইদের সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০০৪ সালে নাথান অ্যাস্টল ও স্কট স্টাইরিশ মিলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৬৩ রানের জুটি গড়েছিলেন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই প্রতিযোগিতায় যেকোনো দলের সর্বোচ্চ রানের জুটিটাও গড়লেন উইলিয়ামসন-রাচিন (আগের সর্বোচ্চ ১৬৩ ইংল্যান্ডের পল কলিংউড ও ওয়াইস শাহ)।

চ্যাম্পিয়ন্স ট্রফির চলমান আসরে কিউই ব্যাটাররা মোট ৫টি ব্যক্তিগত সেঞ্চুরি করেছে। যা এই টুর্নামেন্টের এক আসরে কোনো দলের সর্বোচ্চ। এর আগে ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজ ৪টি এবং ভিন্ন তিন আসরে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ভারতীয় ব্যাটাররা ৩টি করে সেঞ্চুরি করেছিলেন।

এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরি করেছেন রাচিন রবীন্দ্র। যার সবকটিই আবার আইসিসি টুর্নামেন্টে। ৩টি সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এবং চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি। আইসিসি ইভেন্টে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ সেঞ্চুরিই করা একমাত্র ব্যাটার রাচিন। এর আগে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি ছিল বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদের।

এই কীর্তি গড়তে আইসিসি ইভেন্টে ১৩ ইনিংসে ব্যাট করেছেন রাচিন, যা দ্রুততম। এর আগে শেখর ধাওয়ান আইসিসি ওডিআই ইভেন্টে ৫ সেঞ্চুরি করতে ১৫ ইনিংস খেলেছিলেন।

এ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন ওয়ানডেতেই সেঞ্চুরি করেছেন কেইন উইলিয়ামসন। প্রথম কোনো কিউই ব্যাটার হিসেবে ওয়ানডেতে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে এই কীর্তির দেখা মিলেছে। এ ছাড়া প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত ৪টি ওয়াডে সেঞ্চুরি রয়েছে উইলিয়ামসনের, যা কিউইদের মধ্যে কোনো দলের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে নাথান অ্যাস্টল ভারতের বিপক্ষে এবং রস টেইলর ইংল্যান্ডের বিপক্ষে ৫টি করে সেঞ্চুরি করেছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফরম্যাটটিতে সর্বোচ্চ ৫টি করে সেঞ্চুরির রেকর্ড আছে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারের।

চ্যাম্পিয়ন্স ট্রফির এক আসরে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২টি সেঞ্চুরি করেছেন রাচিন। সমান সংখ্যক সেঞ্চুরি আছে সৌরভ গাঙ্গুলি, সাঈদ আনোয়ার, হার্শেল গিবস, ‍উপুল থারাঙ্গা, শেন ওয়াটসন ও শেখর ধাওয়ানের। তবে ২০০৬ আসরে তিনটি সেঞ্চুরি করে সবার ওপরে আছেন ক্রিস গেইল। কিউইরা ফাইনালে উঠলে সেই রেকর্ডেও ভাগ বসানোর সুযোগ আছে রাচিনের সামনে।

অন্যদিকে, গাঙ্গুলি ও ওয়াটসন পরপর সেঞ্চুরি করেছেন সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে। যে কীর্তি আর কারও নেই।

ম্যাচের প্রথম ৩০ ওভারে কিউইদের বাউন্ডারি সংখ্যা ২২। এর মধ্যে চার ২০টি এবং ছক্কা ২টি। যা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ৩০ ওভারে তৃতীয় সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ২৩ এবং একই প্রতিপক্ষের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ২৬টি বাউন্ডারি খেলে প্রথম ৩০ ওভারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০