বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৬ মার্চ ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ওয়ানডে থেকে মুশফিকুর রহিমের অবসর ঘোষণা

ডেস্ক রিপোর্ট: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্মে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নিয়েও গুঞ্জন চলছিল। এর মধ্যেই বুধবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার।

এর আগে ২০২২ সালে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট টি-টোয়েন্টিকেও বিদায় বলে দিয়েছিলেন। এবার ওয়ানডে থেকেও অবসর নিলেন। মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মুশফিক অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে। তবে এ কথা নিশ্চিত যে, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে শতভাগের বেশি দিয়ে খেলতাম।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্ম ও দলের ভরাডুবির দিকে ইঙ্গিত করে মুশফিক আরও লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার ভাগ্য।’

সবশেষে পবিত্র কুরআনের একটি আয়াতও উদ্ধৃত করেছেন মুশফিক। লিখেছেন, ‘আল্লাহ কুরআনে বলেছেন: ‘‘তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন।’’ (সুরা আল ইমরান, ৩:২৬)। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সঠিক ঈমান দান করুন। সবশেষে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলে এসেছি।’

প্রসঙ্গত, চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দলে ফিরেছিলেন মুশফিক। যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোল্ডেন ডাকের শিকার হয়েছিলেন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৫ বলে ২ রান। দলের ব্যাটিং ব্যর্থতার সময়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে চাহিদা মাফিক ব্যাটিং করতে না পারায় তীব্র সমালোচনার মুখে পড়েন। তবে সেই সমালোচনা দীর্ঘায়ত করতে দিলেন না স্বয়ং মুশফিকই।

২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পর ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ২৭৪টি একদিনকর ম্যাচ খেলেছেন। রান করেছেন ৭৭৯৫। ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০