বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৯ মার্চ ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফাইনালে টসে হেরে রেকর্ড রোহিতের, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: আবারও টস ভাগ্য পাশে পেলেন না রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মহারণ।

আজকের ফাইনাল নিয়ে ভারত টানা ১৫ ম্যাচ এবং রোহিত ১২ ম্যাচে টস হেরেছেন। অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ম্যাচে টস হারের বিব্রতকর রেকর্ডে শীর্ষে থাকা ব্রায়ান লারাকেও (১২) ছুঁয়ে ফেলেছেন রোহিত।

ফাইনালের আগমুহূর্তে বড় হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। চোটের কারণে ছিটকে গেছেন আসরের সর্বোচ্চ উইকেটকশিকারি ম্যাট হ্যানরি। তার জায়গায় ফাইনালের একাদশে ফিরেছেন নাথান স্মিথ। অন্যদিকে, প্রত্যাশিতভাবে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ভারত।

টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। আজ নিউজিল্যান্ডকে হারাতে পারলেই এক বছরের কম সময়ে টানা দুটি আইসিসি শিরোপা জয়ের কৃতিত্ব গড়বে রোহিত শর্মার দল।

অন্যদিকে, আইসিসির ওয়ানডে ইভেন্টে নিউজিল্যান্ডের একমাত্র শিরোপাটি এসেছিল ২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও ফরম্যাটটিতে ২৫ বছরে তাদের আর কোনো বৈশ্বিক সাফল্য নেই। এবার শিরোপাখরা ঘুচাতে মরিয়া মিচেল স্যান্টনাররা।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, টম লাথাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথ ও কাইল জেমিসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০