বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৯ মার্চ ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামিমের সেঞ্চুরিতে মোহামেডানের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক | ২০২৫ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) নিজের প্রথম দুই ম্যাচে ২২ ও ১৪ রান করেছিলেন তামিম ইকবাল। প্রথমটিতে তার দল মোহামেডান হেরে গেলেও দ্বিতীয়টিতে জিতেছিল।

রোববার তৃতীয় ম্যাচে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এই তারকা বাঁহাতি ওপেনার। বিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তার সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে জয় পেয়েছে মোহামেডান।

আগে ব্যাট করে পারটেক্স সব উইকেট হারিয়ে ৪৬.৩ ওভারে ২১৮ রান করে। জবাবে ওই রান ৪০.২ ওভারেই পেরিয়ে যায় মোহামেডান।

আগে ব্যাট করতে নামা পারটেক্সের হয়ে হাফ সেঞ্চুরি পান আহরার আমিন। তার ব্যাট থেকে ৮৬ বলে সর্বোচ্চ ৭৮ রান আসে। এছাড়া জাওয়াদ রোয়ান ৪৫ বলে ৪২ রান করেন। বল হাতে মোহামেডানের তাইজুল ইসলাম ৪টি ও নাসুম আহমেদ ৩ উইকেট পান।

লক্ষ্য তাড়ায় নেমে ৩৫ রানে ২ উইকেট হারায় মোহামেডান। তবে হাল ধরেন তামিম। ৬৫ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। তাওহিদ হৃদয় ৪৩ বলে করেন ৩৭ রান। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে দলকে জয় এনে দেন তামিম।

তামিম ১১২ বলে ১২৫ রান করেন। ইনিংসটি ১১ চার ও ৫ ছক্কায় সাজানো। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ২৩তম সেঞ্চুরি। অপরাজিত থাকা মুশফিকের ৪৪ বলে ৩৫ রান করেন।

দিনের আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। বিকেএসপিতে হওয়া এই ম্যাচে ৮৯ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৪ রান করেন রুপগঞ্জের অধিনায়ক আল আমিন। বল হাতে ২ উইকেট নিয়েছেন আবাহনীর রাকিবুল হাসান ৩টি এবং মোসাদ্দেক হোসেন ও নাহিদ রানা ২টি করে উইকেট নেন।

জবাবে দারুণ শুরু পায় আবাহনী। প্রথম তিন ব্যাটার জিসান আলম (৩৯), পারভেজ হোসেন (৪৭) ও নাজমুল হোসেন (৩৭) দলের জয়ের ভিত গড়ে দেন। পরে ৬১ বলে ৬০ রান করে বাকি পথ সহজ করে দেন মোহাম্মদ মিঠুন। ৩৮ বলে ৪৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন।

অন্য ম্যাচে লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়া প্রাইম ব্যাংক পেয়েছে ১৭৩ রানের বিশাল জয়। আগে ব্যাট করে ৮ উইকেটে ৪২২ রান করে প্রাইম ব্যাংক। লিস্ট এ-তে এই প্রথম বাংলাদেশের কোনো দল ৪০০ পার করল। দলটির ওপেনার নাঈম শেখ ১২৫ বলে ১৭৬ রানের দারুণ এক ইনিংস উপহার দেন। জবাবে ব্রাদার্স ইউনিয়ন ২৪৯ রানের বেশি করতে পারেনি। ১১০ বলে ৯৬ রান করেন দলটির ব্যাটার আইচ মোল্লা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

১০

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১১

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১২

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১৪

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১৫

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১৬

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৭

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৮

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৯

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

২০