বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদে জমবে ‘বউয়ের বিয়ে’!

বিনোদন ডেস্ক: নাম শুনে অবাক হওয়ারই কথা। বউয়ের আবার বিয়ে হতে যাবে কেন!‍ যে একজনের বউ, তার আবার আরেক বিয়ে হয় কেমন করে? কিংবা কোনও স্বামী নিশ্চয়ই তার বউকে আরেকটি বিয়ে দেবে না। বিষয়টি বেশ বিস্ময়কর বটে। এমনই এক জটিল প্রশ্ন সামনে রেখে নির্মিত হয়েছে ঈদের নাটক ‌‘বউয়ের বিয়ে’।

ছোট পর্দার সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনীকে দেখা যাবে এই নাটকে। রোজার ঈদের জন্য নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা রুবেল হাসান।

সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা আর সেটির চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন।

কামরুল ইসলাম শুভর সিনেমাটোগ্রাফিতে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়ে এখন রয়েছে সম্পাদনার টেবিলে। নির্মাতা জানান, এ নাটকের গল্পে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ-বন্ধন ও নিটোল প্রেমের গল্প।

‘বউয়ের বিয়ে’ নামকরণ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার একটি প্লট বেছে নিয়েছি। যাকে বলে খাঁটি রোম্যান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যে দুজন একে অপরের প্রেমে পড়েন। গোপনে বিয়েও করেন। মূলত এরপরই শুরু হয় পারিবারিক মজার জটিলতা। নাটকটি দেখলে দর্শকদের পয়সা উসুল হবে, এটুকু কথা দিচ্ছি।’

হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে সিএমভি’র ব্যানারে প্রকাশ পাচ্ছে অন্তত ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমশ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!