
কয়রা (খুলনা) প্রতিনিধি: বেশি দামে সার বিক্রির দায়ে খুলনার কয়রায় তিন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২মার্চ) দুপুরে উপজেলার আমাদী বাজারে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন।
এসময় বেশি দামে সার বিক্রি করায় মোঃ আসাদুল গাজীকে ৩ হাজার টাকা ও প্লাস্টিকের বস্তায় চাউল সরবারহের দায়ে ব্যবসায়ী মোঃ শাহিন গাজী ও মোঃ জাহের আলী গাজীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, বেশিদামে সার বিক্রি ও প্লাস্টিকের বস্তায় চাউল সরবারহের দায়ে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মন্তব্য করুন