বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ মার্চ ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনগণের আস্থা অর্জনে সাতক্ষীরায় বিএনপির এক ডজন সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট: দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নির্ধারণ ও জনগণের আস্থা অর্জনে এক ডজন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা বিএনপি।

শনিবার (১৫ মার্চ) সাতক্ষীরা শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান মনি ও আখতারুল ইসলাম।

সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অনুসরণ করে সকল নেতাকর্মীকে চলাফেরা, আচার-আচরণ ও কথাবার্তায় সতর্ক ও সংযত থাকা, বিএনপি বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই এবং দলের কেউ জনপ্রতিনিধি নন। এ বিষয়টি নিজেরা উপলব্ধি করা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির টিসিবি/ভিজিএফ কার্ড বা অন্য কোনো সরকারি সহায়তা বিতরণের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত না হওয়া, জমিজমা, ব্যবসায়িক লেনদেন বা অন্যান্য ব্যক্তিগত বিরোধের সালিশ-বিচারে না জড়ানো, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে জটিলতা এড়াতে আগাম আলোচনা করা, অ্যাডহক কমিটির পরিবর্তে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দিকে মনোযোগ দেওয়া, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো ইউনিট প্রধান কর্তৃক হাট-বাজার বা বাওড় ইজারা গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত না হওয়া, নিজেদের ঘনিষ্ঠজনদের অপরাধ উপেক্ষা করে অন্যদের ভুলকে কঠোরভাবে দেখার মানসিকতা দূর করা, দায়িত্ব পালনে সকলকে সৎ ও নিরপেক্ষ থাকা, সিদ্ধান্ত বাস্তবায়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময়, দলের নীতি ও ষড়যন্ত্র সম্পর্কে নেতাকর্মীদের সচেতন করা, জামায়াত ও ছাত্রদের নতুন রাজনৈতিক দল (এনসিপি) সম্পর্কে নেতাকর্মীদের অবহিতকরণ, বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র সম্পর্কে স্পষ্ট বার্তা পৌঁছানো, দলের অভ্যন্তরীণ বিষয় বা নেতাকর্মীদের অনিচ্ছাকৃত ভুলকে সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা গুরুতর সাংগঠনিক অপরাধ হিসেবে গণ্য করা, সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দলকে সুসংগঠিত করতে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী বছরের প্রথমেই ইউপি নির্বাচন

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা

গাজী নজরুল পদ হারালে এমপি নির্বাচন করবেন হিরো আলম

‎’বহিপীর’ থেকে সাতক্ষীরা-৪: ধর্ম, ক্ষমতা ও নারী শোষণের সমীকরণ || ‎তারিক ইসলাম

গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে

আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

দেবহাটায় ৩ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা

তালায় নারী অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সম্মেলন

ইতালিতে বনি আমিনকে পেটালেন প্রবাসী যুবকরা

১০

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংলাপ

১১

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

১২

গোপালগঞ্জ আদালতে নারী আইনজীবীর মাথা ফাঁটালেন বিচারক

১৩

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

১৪

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

১৫

শ্যামনগরে ৩৮৫০ কেজি শামুক জব্দ

১৬

কালিগঞ্জে সরকারি কাজে বাধা, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

১৭

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

১৮

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

১৯

জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদের কী হবে?

২০
error: Content is protected !!