বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১৯ মার্চ ২০২৫, ৩:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় সুন্দরবন সুরক্ষায় শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি: পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন ’সুন্দরবন’। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পলিথিন ও প্লাস্টিক দূষণ এবং বন্যপ্রাণী সংরক্ষণে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯মার্চ) সকাল ১০টায় সুন্দরবন মাধ্যমিক বিদ্যলয়ের হল রুমে হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় ও রূপান্তরের বাস্তবায়নে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের স্কীল ডেভেলপমেন্ট ইয়ুথ ফর দি সুন্দরবন এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর দি সুন্দরবর কয়রায় সদস্য নিরাপদ মুন্ডার সঞ্চলনায় বক্তব্য রাখেন, রূপান্তরের প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ান, শিক্ষক অরবিন্দু কুমার মন্ডল, কল্যান কুমার সানা, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দীন, নূর জামান, জাহিদুল ইসলাম, মাহিনুর রহমান, জিয়াউর রহমান, ইয়ুথ ফর দি সুন্দরবনের সদস্য সাংবাদিক ফরহাদ হোসেন, আশিকুজ্জামান, সাথী আক্তার, সুব্রত মূন্ডা, সবুজ, বনজীবী মফিজুল ইসলাম, আব্দুলাহ মোড়ল, বাসন্তী মুন্ডা প্রমুখ।

সভায় কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আব্দুল মালেক বলেন, আমরা যদি সুন্দরবন রক্ষা করতে চাই, তাহলে প্রত্যেক যুবক-যুবতীকে এ বিষয়ে সচেতন করতে হবে। সুন্দরবন শুধু আমাদের দেশেই নয়, বিশ্বব্যাপী এক অমূল্য প্রাকৃতিক সম্পদ। এর ক্ষতি হলে কেবল পরিবেশই নয়, আমাদের জীবনযাত্রাও মারাত্মকভাবে প্রভাবিত হবে। তাই সুন্দরবনকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে দীর্ঘমেয়াদি পরিবেশ সচেতনতা তৈরির একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে এবং সুন্দরবন রক্ষা ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সহায়ক হবে।

সভায় শিক্ষক, সাংবাদিক, জেলে, বাওয়ালী, মৌয়ালসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705