বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ মার্চ ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফের জুয়ার বিজ্ঞাপনে সাকিব, চলছে বিতর্ক

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান এবং বিতর্ক যেন একে অপরের সঙ্গী। একই সমান্তরালে এই দুই শব্দ চলছে বেশ অনেকটা দিন ধরেই। কদিন আগেও খবরের শিরোনাম হয়েছিলেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে। এরপর গত ২০ মার্চ সেখান থেকে মেলে মুক্তি। কিন্তু এরপরেই ফের সাকিব জন্ম দিলেন নতুন বিতর্কে। দেশের আইনে যেকোনো জুয়া বা অনলাইন বেটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হলেন তেমনই এক প্রতিষ্ঠানের সঙ্গে।

এবার অবশ্য পবিত্র রমজানের মাসেই জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে খানিকটা রোষের মুখে সাকিব। আজ বাংলাদেশে ইফতারের সময়ের ঠিক আগে ‘ওয়ান-এক্সবেট’ নামে পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পেইজে শেয়ার দেওয়া হয়।

সাকিবের সঙ্গে জুয়ার সম্পৃক্ততা বেশ পুরাতন। বছর দুয়েক আগে বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ নামের একটি পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছিলেন সাকিব। সেবারেও বেশ বিতর্কের মুখে পড়েছিলেন এই অলরাউন্ডার। তখন তিনি ছিলেন জাতীয় দলেরই ক্রিকেটার। এর আগে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করে ক্রিকেট থেকেই নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

তবে এবারের গল্পটা কিছুটা ব্যতিক্রম। ছাত্র-জনতার জুলাই বিপ্লবের পর থেকে সাকিবের দেশে আর আসা হয়নি। তার নামে হয়েছে হত্যামামলা। চেক প্রতারণার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে আছে গ্রেপ্তারি পরোয়ানা।

সাকিব এখন বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ নন। টেস্ট ফরম্যাট থেকে দেশের মাটি থেকে বিদায় নিতে চেয়েও পারেননি। বাংলাদেশে না থাকার কারণে তার এমন এক বিজ্ঞাপনে কাজ করতে বাধা নেই। কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইনে প্রকাশ্যে জুয়া-সম্পর্কিত যেকোনো কার্যক্রম নিষিদ্ধ। যে কারণে স্বাভাবিকভাবেই চলছে নানামুখী বিতর্ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০