বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৬ মার্চ ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদে ঝড় তুলবে শাকিব-নুসরাতের রোম্যান্স!

বিনোদন ডেস্ক: মিমি চক্রবর্তীর পর এবার শাকিব খানের ‘দুষ্টু কোকিল’ হতে চলেছেন নুসরাত জাহান। সুপারস্টার শাকিব খানের জন্মদিনের প্রাক্কালে সেই গানের এক ঝলক দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোড়ন সৃষ্টি করলেন দুই বাংলার দুই তারকা। ডান্সফ্লোরে শাকিব-নুসরাতের রোম্যান্টিক পারফরম্যান্স যে ঈদ আসার আগেই সুপারহিট, সেটা বেশ স্পষ্ট।

২৮ মার্চ শাকিবের জন্মদিন অন্যদিকে ৩১ মার্চ ইদ। আর উৎসবের কথা মাথায় রেখেই দিন দুয়েক আগে আইটেম নম্বর ‘চাঁদমামা’র টিজার প্রকাশ্যে নিয়ে এলেন নির্মাতারা। মেহেদি হাসানের ‘বরবাদ’ সিনেমায় থাকছে এই গান। যে ছবির শুটিং হয়েছে ভারতের মুম্বাইয়ে।

অ্যাকশন-রোম্যান্টিক ঘরানার ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ‘খাদান’-এর ‘কিশোরী’ ইধিকা পাল। আর সেই সিনেমারই অংশ নুসরাত জাহানের আইটেম ডান্স ‘চাঁদমামা’।

অতঃপর দুই বাংলার অনুরাগীদের জন্য যে এটা বড় ‘ইদি’ অর্থাৎ ইদের উপহার হতে চলেছে, তা বলাই বাহুল্য। তাদের কথায়, ‘চলতি বছর ইদের চাঁদ সম্ভবত সত্যিই অনেক বেশি উজ্জ্বল হতে চলেছে।’

মাস খানেক আগেই মুম্বাইতে গিয়ে ‘বরবাদ’ সিনেমার আইটেম নম্বর ‘চাঁদমামা’র শুটিং করে এসেছিলেন নুসরত। জানা গেছে, ‘তুফান’ সিনেমারও দ্বিগুণ বাজেটে তৈরি হয়েছে ‘বরবাদ’। উল্লেখ্য, শাকিবের সঙ্গে এটা টলিউড অভিনেত্রীর দ্বিতীয় কাজ। এর আগেও ‘নকাব’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। তখনও শাকিব-নুসরত জুটিকে পছন্দ করেছিলেন দুই বাংলার দর্শকরা।

তবে এবার শুধু আইটেম ডান্সের জন্য জুটি বেঁধে কেমন অভিজ্ঞতা? মুম্বাই থেকে শুটিং করে ফিরেই অভিনেত্রী জানিয়েছিলেন, ‘পারফর্মার হিসেবে একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময়েই ভালো হয়। তাছাড়া শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। বাকিটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে সকলকে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

উত্তর বেদকাশীতে মধু মেলা

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের হস্তক্ষেপ চাইলেন নারী

কেশবপুরে পরিবহন কাউন্টারগুলোতে নেই শৌচাগার, দুর্ভোগে যাত্রীরা

১০

হাবিবুল ইসলাম হাবিবকে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুলেল শুভেচ্ছা

১১

অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ডের দিনে বাংলাদেশের লক্ষ্য ১৯২

১২

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

১৩

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, নিখোঁজ ১

১৪

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি

১৫

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৬

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

১৭

৫৫ বছরে বাজেট বেড়েছে বহুগুণ, মানুষের জীবন বদলেছে কতটা?

১৮

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

১৯

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

২০