বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৭ মার্চ ২০২৫, ১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চেনা গলি থেকে বেরিয়ে ভিন্ন পথে আফরান নিশো!

বিনোদন ডেস্ক | যেটা কেউ ভাবেনি, সেটাই করে দেখালেন আফরান নিশো। অভিনয়ে তিনি কী করতে পারেন, সেই ক্ষমতার কথা জানা দর্শকদের।

কিন্তু এবার সেই চেনা গলি থেকে বের হয়ে একদম ভিন্ন পথে হাঁটলেন অভিনেতা।
এবার গেয়ে ফেললেন গান। তাও আবার সিনেমায়! ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘দাগি’ সিনেমার শিরোনাম সংগীতে (টাইটেল ট্র্যাক) কণ্ঠ দিয়েছেন আফরান নিশো।

বুধবার (২৬ মার্চ) রাতে গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।

গানটিতে আফরান নিশোর কণ্ঠ দেওয়ার পরিকল্পনাটা হঠাৎ করেই। নিশো জানতেন না কিছুই। অভিনেতার মতে, এটা তার জন্য একরকম সারপ্রাইজই ছিল। ‘প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইল কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে এক সময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়?’ বলেন আফরান নিশো।

গানটির কথা সাজানো হয়েছে একজন দাগির দৃষ্টিকোন থেকে। তাই সংশ্লিষ্টরা চেয়েছেন ‘দাগি’ সিনেমার দাগি যিনি, তার কণ্ঠেই গানটি সবচেয়ে বেশি মানায়। নিশো বলেন, ‘গানটিতে কণ্ঠ দেওয়ার যে কারণগুলো আমার বেশ যৌক্তিক মনে হয়েছে বলেই আমি কণ্ঠ দিতে রাজি হয়েছি। আরও কিছু সংযোজন-বিয়োজনের পর গানটিতে ভয়েস দেই। ’

অনেক বছর আগে নাটকের জন্য কিছু লাইন গেয়েছিলেন আফরান নিশো। সেই গানের সুরকার ও গীতিকারও ছিলেন তিনি। সংগীত নিয়ে তার জানাশোনা যে কিছু আছে, তা বোঝাই যায়। তাই অনেকদিন পর গান গাইলেও বেগ পেতে হয়নি নিশোর। শ্রোতা-দর্শকরা গানটিতে নতুন কিছু পাবেন এবং ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই অভিনেতা।

সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সেন্সর সার্টিফিকেট। অর্থাৎ সব বয়সীরাই দেখতে পারবেন ‘দাগি’ সিনেমা। এরইমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার টিজার, রোমান্টিক গান, অফিশিয়াল পোস্টার।

সৈয়দপুর, রাজশাহী, ঢাকায় হয়েছে ‘দাগি’ সিনেমার শুটিং। সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705