
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পাইকগাছা সরকারি কলেজের সামনে থেকে ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরল বাসস্ট্যান্ডের জিরোপয়েন্ট গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের নয়ন, শিবিরের তামিম রায়হান, আল মামুন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, শামীম আহমেদ, জিনারুল ইসলাম, আল শাহরিয়ার রুম্মান, সাইফুল্লাহ গাজী, রায়হান হোসেন, শাহাজাহান হোসেন তামিম, একরামুল হোসেন, জাকির হোসেন, আরাফাত হোসেন, আরাফাত গাজী, শিহাব, ফয়সাল, নাঈম, আব্দুল খালেক, সাইফুল্লাহ নয়ন, কাজী তানভীর হোসেন, সিজান, আব্দুস সামাদ, আরিফুল ইসলাম, তানভীর, সাদমান, লাবিব, তাসকিরুল সাকিব প্রমুখ বক্তৃতা করেন। এসময় পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি ও আবুল হোসেন, জামিনুর রহমান রানা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন