বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১২ এপ্রিল ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৯ বছর পর আবাহনীকে হারিয়ে গৌরবময় জয় মোহামেডানের

স্পোর্টস ডেস্ক | ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই উত্তেজনার পদ চড়া। এবার সেই লড়াইয়ে ৯ বছর ও ১১ ম্যাচের অপেক্ষা ভেঙে ঐতিহাসিক জয় তুলে নিল মোহামেডান।

শনিবার (১২ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই হাইভোল্টেজ ম্যাচে ৩৯ রানের জয় পায় মোহামেডান। শেষ রাউন্ডের এই জয়ে পয়েন্ট টেবিলে ১১ ম্যাচে সমান ৯ জয় নিয়ে আবাহনীকে ছুঁয়ে ফেলেছে তারা — দুই দলেরই পয়েন্ট এখন ১৮।

টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে মোহামেডান। রনি তালুকদার দ্রুত বিদায় নিলেও (১৮ বলে ১৬), ওপেনার আনিসুল ইসলাম ও মাহিদুল ইসলাম অঙ্কনের মধ্যে গড়ে ওঠে ১২৩ রানের জুটি।

অঙ্কন ৫৫ বলে ৪৮ রান করে ফিরলেও, আনিসুল খেলেন অনবদ্য এক ইনিংস। ১৮ চার ও ২ ছক্কায় ১১৮ বলে ১১৪ রানের ইনিংস খেলেন তিনি। সঙ্গ দেয় মুশফিক (২০), মিরাজ (১৮) ও রিয়াদ (১৭)। শেষ পর্যন্ত মোহামেডান ৪৮.২ ওভারে ২৬৪ রানে অলআউট হয়।

আবাহনীর হয়ে নাহিদ রানা ৩টি, মৃত্যুঞ্জয়, রাব্বি ও রাকিবুল ২টি করে উইকেট নেন।

জবাবে আবাহনীর শুরুটা ছিল ব্যর্থতায় ভরা। ওপেনিং জুটি ভাঙে ৩য় ওভারেই। মিরাজ ফিরিয়ে দেন জিসানকে। এরপর ইবাদতের অসাধারণ বলিংয়ে ফিরে যান পারভেজ ইমন ও মোহাম্মদ মিঠুন।

একপ্রান্ত আগলে রেখে শতকোটা সংগ্রামের চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত। ১১৩ বল মোকাবেলা করে ৭ চারসহ করেন ৮০ রান। তবে সঙ্গীর অভাবে এক সময় তিনিও বিদায় নিলে আবাহনীর সব আশা শেষ হয়ে যায়।

শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ২২৫ রানেই গুটিয়ে যায় দলটি। মোহামেডান পায় ৩৯ রানের দারুণ জয়।

মোহামেডানের হয়ে এবাদত হোসেন নেন ৪টি উইকেট। মেহেদী হাসান মিরাজ ও সাইফউদ্দিন নেন ২টি করে।

৯ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে ডিপিএলে নিজেদের শক্ত অবস্থান আরও পাকাপোক্ত করল মোহামেডান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

১০

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১১

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১২

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১৪

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১৫

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১৬

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৭

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৮

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৯

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

২০