বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৩ এপ্রিল ২০২৫, ২:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে মৌমাছির কামড়ে স্কুল ছাত্রসহ আহত ৯

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে মৌমাছির কামড়ে স্কুল ছাত্র ও পথচারীসহ ৯ জন আহত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার আলতাপোল চারের মাথা গ্রামের আব্দুল মজিদ মোড়লের বাঁশবাগান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, উপজেলার আলতাপোল চারের মাথা গ্রামের আব্দুল মজিদ মোড়লের উঠান সংলগ্ন বাঁশ বাগানে মৌমাছি চাঁক বাঁধে। শনিবার দুপুরে কুকুর তাড়াতে যেয়ে একই গ্রামের বাবলু গাজীর ছেলে ইব্রাহিম ও লিটন মোড়লের ছেলে আরাফাত মৌমাছির চাঁকে ঢিল ছুড়ে মারে। এ সময় মৌমাছি দিকবিদিক উড়তে থাকে। এক পর্যায়ে পথচারী ও ভরত ভায়না গ্রামের কীটনাশক কোম্পানির প্রতিনিধি মো: আলাউদ্দিন (৫০) কে প্রথমে কামড় দেয়। এর কিছুক্ষণপর আলতাপোল গ্রামের আব্দুল মজিদ মোড়ল (৬০), স্ত্রী ফরিদা বেগম (৫০) ও মাদ্রাসা পড়–য়া ছেলে সাকিব হাসান (১৫) এবং একই গ্রামের কলেজ পড়–য়া ছাত্র নাফিজ হোসেন (২০), ৮ম শ্রেণীর ছাত্র জি. এম. নাহিদ হাসান (১৫), ৪র্থ শ্রেণীর ছাত্র মো: ইব্রাহিম হোসেন (১২), কৃষক আব্দুল সাত্তার বিশ^াস (৬০) ও কুটির শিল্পের কারিগর মো: মূসা মোড়ল (৩৫) কে কামড় দেয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদের মধ্যে গৃহিনী ফরিদা বেগম ও মো: মূসার অবস্থা আশংকাজনক।

মো: সাজ্জাদ হোসেন জানান, মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে অনেক পরিবার ৪/৫ ঘণ্টা ঘরের মধ্যে পালিয়ে ছিলেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

১০

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

১১

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

১২

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

১৩

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১৪

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

১৫

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৮

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৯

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

২০