বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ এপ্রিল ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত। আগামী আগস্টে লাল-সবুজের দেশে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ম্যান ইন ব্লুজরা। সবকিছু ঠিক থাকলে এটিই হবে বাংলাদেশের মাটিতে ভারতের প্রথম কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।

সর্বশেষ ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে সাদা বলের সিরিজ খেলেছিল ভারত। সেবার তিনটি ওয়ানডে খেলেছিল ভারতীয় দল।

এবারের সফরে প্রথম দুটি ওয়ানডে ও শেষ দুটি টি-টোয়েন্টি ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি আয়োজন করা হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (পূর্ব নাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।

এই সফর ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবেও কাজ করবে, যার আয়োজক দেশ ভারত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘এই সিরিজটি আমাদের ঘরোয়া ক্যালেন্ডারে অন্যতম রোমাঞ্চকর ও প্রত্যাশিত একটি ইভেন্ট হতে চলেছে। ভারত আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটেই মানদণ্ড তৈরি করেছে এবং দুই দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী এই প্রতিযোগিতা উপভোগ করবেন বলে আমরা নিশ্চিত। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ প্রতিযোগিতামূলক ম্যাচ হয়েছে। আমি নিশ্চিত এই সিরিজটিও তেমনই উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

ভারতীয় দল ১৩ আগস্ট ঢাকায় পৌঁছাবে। প্রথম দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ২০ আগস্ট। এরপর চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে এবং প্রথম টি-টোয়েন্টি খেলবে, যা অনুষ্ঠিত হবে ২৩ ও ২৬ আগস্ট।

ঢাকায় ফিরে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। যা অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ আগস্ট।

বাংলাদেশে আগস্ট সাধারণত ক্রিকেট মৌসুম নয়। এই সময় বাংলাদেশ খুব কমই ম্যাচ খেলেছে। যেমন ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট এবং ২০২১ সালে একই দলের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ। তবে এর আগেও বাংলাদেশের অফ-সিজনে খেলার অভিজ্ঞতা আছে ভারতের। কেননা ২০১৪ সালে ভারতের সফরটি ছিল জুন মাসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০