বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ এপ্রিল ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে জেন্ডার ইন হিউম্যানিটেরিয়ান অ্যাকশন গ্রুপের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনপদের সমস্যা সমাধানে সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে জেন্ডার ইন হিউম্যানিটেরিয়ান অ্যাকশন (জিহা) ওয়ার্কিং গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকালে সাতক্ষীরা শহরের সিটি সেন্টারের হলরুমে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে অংশ নেন ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট ডিআরআর হিউম্যানিটেরিয়ান অ্যাকশন এবং জিহার কো-চেয়ার দিলরুবা হায়দার।

বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন কালেরকণ্ঠের মোশারফ হোসেন, এখন টিভির আহসানুর রহমান রাজিব, বাংলানিউজের শেখ তানজির আহমেদ, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার দিলীপ কুমার দাস, উন্নয়ন কর্মী মহুয়া মঞ্জুরী, বিপ্লব কুমার দাশ, রেখা সুলতানা প্রমুখ।

সভায় ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট ডিআরআর হিউম্যানিটেরিয়ান অ্যাকশন এবং জিহার কো-চেয়ার দিলরুবা হায়দার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরা উপকূলের মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে। এতে তাদের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। মানুষের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। স্থায়ী সমাধান কী হতে পারে সেটা নাগরিক কমিটি ও উন্নয়নকর্মীদের ভাবতে হবে। সেটার সমন্বয়ক হিসেবে কাজ করবে জিহা।

এদিকে, জিহার কো-চেয়ার দিলরুবা হায়দার বৃহস্পতিবার আনুলিয়ার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে স্থানীয় নারী, শিশু ও সাধারণ মানুষের সমস্যার কথা শুনবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০