বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ এপ্রিল ২০২৫, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মওলানা ভাসানীকে খুঁজে পাচ্ছেন না নির্মাতা!

বিনোদন ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আবদুল হামিদ খান ভাসানী। যিনি সবার কাছে মওলানা ভাসানী হিসেবে সমাদৃত। জীবনের পুরোটা সময় তিনি অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষায় সংগ্রাম করে গেছেন তিনি। এজন্য ‘মজলুম জননেতা’ হিসেবেও সাধারণ মানুষের কাছে সম্মানিত তিনি।

তার জীবনী আসছে রুপালি পর্দায়। মওলানা ভাসানীর জীবনী অবলম্বনে ‘ভাসানী’ নামের সিনেমাটি বানাবেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। কথা ছিল আসছে মে মাসে শুরু করবেন ছবিটির কাজ। তবে এখনো শিল্পী চূড়ান্ত না হওয়ায় পিছিয়েছে শুটিংয়ের সময়।

বাংলাদেশের কোনো অভিনেতাকেই ভাসানী হিসেবে চান ডায়মন্ড। তবে পারফেক্ট কাউকে এখনো খুঁজে পাননি। জাগো নিউজকে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড বলেন, ‘এ বছর ১৬ মে ফারাক্কা দিবসে শুরু করতে চেয়ে ছিলাম শুটিং। সেইভাবে সবকিছু ডিজাইন করে ফেলেছি। মুল সমস্যা হচ্ছে মজলুম জননেতা মওলানা ভাসানী হিসেবে অভিনয় করবেন এমন কাউকে এখনো পাচ্ছি না। তাই আরও একটু সময় নিতে হচ্ছে। খুব তাড়াতাড়ি শিল্পী তালিকা ঘোষণা করব।’

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিকল্পনা করছেন, মওলানা ভাসানীর ১৩ বছর বয়স থেকে সিনেমার কাহিনি শুরু করবেন। এতে ভাসানী চরিত্রে অভিনয় করবেন তিনজন অভিনেতা। অবশ্য এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। দরকার হলে অডিশনের মাধ্যমে নিতে চান নতুন মুখ।

তিনি আরও বলেন, ‘ভারতের বেশ ক’জন শিল্পীর সঙ্গে আলাপ হয়েছে। তবে কাউকেই ভাসানীর চরিত্রে পারফেক্ট মনে হয়নি। কারো মধ্যেই ভাসানীকে ধারণ করার মতো সামর্থ দেখিনি। সেজন্য সিদ্ধান্ত বদলেছি। বাংলাদেশের শিল্পীরাই ভাসানীকে নিখুঁতভাবে ধারণ করতে পারবে বলে মনে হচ্ছে। কয়েকজন অভিনেতার সঙ্গে আলাপ করেছি। দ্রুতই কাউকে চূড়ান্ত করব।’

ডায়মন্ড বলেন, ‘সেই ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে মওলানা ভাসানী একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। তার অনেক কীর্তি ও গল্প নতুন প্রজন্মের কাছে অজানা। সেজন্যই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছি। আশা করছি একটি তথ্যবহুল সিনেমা বানাতে পারব।’

‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রটি ২০১১ সালে ৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। এই ছবি পরিচালনা করে শ্রেষ্ঠ পরিচালক ও কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই নির্মাতার ভাষ্য, ‘এতদিন রাজনৈতিক বেড়াজালে আটকে রাখা হয়েছিল মওলানা ভাসানী। তাকে নিয়ে সিনেমা বানালে সেটি মুক্তি দিতে পারব কি না সেই ভয় ছিল। মওলানা ভাসানীকে আটকে রাখার শক্তি এখন আর কারো নেই।’

এই ছবিতে দেশের অনেক গুণি শিল্পীরা যুক্ত হবেন বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০