বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৩ এপ্রিল ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১০ জুনের আগেই হামজার হোম অভিষেক

ডেস্ক রিপোর্ট: গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা দেওয়ান চৌধুরীর।

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হওয়ার কথা ছিল হামজার। তবে তার ৫ দিন আগেই ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় এই ফুটবল তারকার।

বাফুফের ন্যাশনাল টিমস কমিটি বুধবার সভা করে সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে তার ৫ দিন আগে ৫ জুন ঢাকায় ফিফা ফ্রেন্ডলির আয়োজন করার। ওই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়েই প্রথম ঘরের মাঠে খেলবেন হামজা চৌধুরী।

বুধবার কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে কবে থেকে হামজা-জামালরা অনুশীলন শুরু করবেন সেই সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের অনুশীলন শুরু হবে ৩১ মে। এ সভায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এএফসি অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্ব ঢাকায় আয়োজনের জন্য আবেদনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০