বাংলাদেশ, রবিবার, ৩১ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ এপ্রিল ২০২৫, ৮:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হৃদয়কে দেওয়া নতুন শাস্তিকে ‘হাস্যকর’ বললেন তামিম

স্পোর্টস ডেস্ক | গত কয়েকদিন ধরে তাওহীদ হৃদয়ের শাস্তি নিয়ে আলোচনা কম হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সমাধান দেওয়া হলেও তা শেষ হচ্ছে না।

নতুন করে বিষয়টি সামনে এনেছেন মোহামেডানের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের পর আজ প্রথম গণমাধ্যমের সামনে এসে হৃদয়কে শাস্তি দেওয়ার বিষয়টি হাস্যকর বলেছেন তিনি।

বিসিবিতে তামিমের ডাকে মোহামেডানের ক্রিকেটার ছাড়াও অন্য দলেরও অনেকজন হাজির হন। লম্বা সময় ধরে চলে বৈঠক। সেখানে কি আলোচনা হয়েছে এই বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। সেখানেই হৃদয়ের নতুন করে পাওয়া শাস্তির বিষয়টি হাস্যকর বলেন তিনি।

তামিম বলেন, ‘তাওহীদ হৃদয়ের দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তখন কেউ নিয়ে কোনো কথা বলেনি। কিছুদিন পর তার শাস্তি দুই ম্যাচ থেকে এক ম্যাচ করা হয়েছে। বিসিবি এটা করেছে। তখনো আমরা কোনো কথা বলিনি। এক ম্যাচ শাস্তি ভোগ করার পর সে দুই ম্যাচ খেলল। তার মানে সে তার শাস্তি ভোগ করেছে। ’

‘দুই ম্যাচ খেলার পর গতকাল আমরা শুনেছি তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে করা হয়েছে আমাদের জানা নেই। এটা হাস্যকর। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার কিভাবে শাস্তি দেয়। ’

গত ১২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের কারণে হৃদয়ের নামের পাশে ৪টি ডিমেরিট পয়েন্ট ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এই ব্যাটার। যে কারণে শাস্তি বেড়ে দুদিন করা হয়। সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক ২

বর্ণাঢ্য আয়োজনে হিসাববিজ্ঞান বিভাগের ১ম রিইউনিয়ন উদযাপন

বিএনপি মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: নূরুল ইসলাম সাদ্দাম

লিডার্সের ঈদ পুনর্মিলনীতে উপকূলের সমস্যা-সম্ভাবনা তুলে ধরার প্রত্যয়

তালায় ২৮ বছর পর একই ফ্রেমে ৯৮ ব্যাচের বন্ধুরা

শ্যামনগরে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, ডিজিএমকে অপসারণের দাবি

রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়ে গেছেন: কুমিল্লার ডিসি

৫ দিনের আবহাওয়া পূর্বাভাস, ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ক্রিকেট ইতিহাসে অনন্য মাইলফলকে পাকিস্তান দল

১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ

১০

একসঙ্গে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে কেন দীঘি?

১১

দেশ কারও একার না, তাই গড়ার দায়িত্বও সবার: প্রধানমন্ত্রী

১২

ব্যাংককের হোটেলে বোল্ড লুকে অভিনেত্রী, ‘বাঙালির অপমান’ বলছেন নেটিজেনরা

১৩

ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ পরিবারের পাশে ডু সামথিং ফাউন্ডেশন

১৪

গর্ভাবস্থায় এই ৯ খাবার খাবেন না

১৫

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

১৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

সাতক্ষীরায় ঈদ আনন্দে বিশ্বকাপ উন্মাদনা

১৮

শ্যামনগরে ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু

১৯

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!