বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৫ মে ২০২৩, ৪:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টলিউডের নতুন সিনেমায় নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক: দুই বাংলার সিনেমার নিয়মিত মুখ নুসরাত ফারিয়া। ঢাকা, কলকাতায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন এই অভিনত্রী।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ মে) পশ্চিমবঙ্গে মুক্তি পেল ফারিয়ার নতুন সিনেমা ‘আবার বিবাহ অভিযান’।

বর্তমানে ফারিয়া অবস্থান করছেন কলকাতায়। একদিকে সিনেমা মুক্তি, অন্যদিকে সেখানকার আরো একটি সিনেমায় যুক্ত হলেন তিনি। বুধবার (২৪ মে) আনুষ্ঠানিক মহরত হলেও সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি।

জানা গেছে, এটি নির্মাণ করছেন বাবা যাদব। যিনি কোরিওগ্রাফার হিসেবে পরিচিত। ফারিয়ার গাওয়া গানগুলোর মিউজিক ভিডিও বানিয়েছেন যাদব।

সামাজিকমাধ্যমে মহরতের বেশ কিছু ছবি শেয়ার করেন ফারিয়া। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘এটা আমার পরবর্তী কাজ’।

এ বিষয়ে আরো জানা গেছে, সিনেমাটিতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে নতুন নায়ক সোমরাজ মাইতিকে। যিনি টিভি সিরিয়ালে জনপ্রিয় ছিলেন। তবে এখন সিনেমায় থিতু হওয়ার চেষ্টায় রয়েছেন।

এদিকে, সদ্য মুক্তি পাওয়া ‘আবার বিবাহ অভিযান’ হলো ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’র দ্বিতীয় কিস্তি। এটি নির্মাণ করেছেন সৌমিক হালদার। এতে নুসরাত ফারিয়া ছাড়াও আছেন অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, সৌরভ দাস প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০