বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ বলে ১২ রান করেই দুই রেকর্ডবুকে রোহিতের নাম

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে এবারের আইপিএলে নিজের ওপরে থাকা প্রত্যাশা যেন পূরণই করতে পারছেন না আইপিএলের অন্যতম সফল ব্যাটার রোহিত শর্মা। দুই ফরম্যাটে ভারতের অধিনায়ক রোহিত এবারের আইপিএলে শুরু থেকেই খুব একটা ছন্দে নেই। মাঝে পরপর দুই ম্যাচে ৭০ রানের ইনিংস খেলে রেকর্ডের পাতায় নাম তুলেছিলেন বটে, তবে আজ আবার লখনৌর বিপক্ষে নিষ্প্রভ হয়ে রইলেন তিনি।

লখনৌর বিপক্ষে ম্যাচে নন-স্ট্রাইক এন্ডে থেকেই প্রথম দুই ওভার পার করেছেন রোহিত শর্মা। তৃতীয় ওভারের প্রথম বলে হলো ওয়াইড। এরপরেই নিজের মোকাবেলা করা প্রথম দুই বৈধ ডেলিভারিতে পরপর ছক্কা হাঁকিয়েছেন ইম্প্যাক্ট প্লেয়ারের ভূমিকায় নামা রোহিত শর্মা। ওই ওভারেই অবশ্য আউট হয়েছেন তিনি। ৫ বলে ১২ রান করে ফিরে যান সাজঘরে।

কিন্তু ২ ছক্কায় করা ১২ রানই আইপিএলের দুই রেকর্ডবুকে রোহিত শর্মার নামটা তুলে এনেছে। প্রথম রেকর্ড ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা মারার হিসেবে। এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে ওপেনারদের মধ্যে এমন কিছু করে দেখাতে পেরেছেন কেবল তিনজন। রোহিত শর্মার আগে ওপেনারদের মধ্যে ব্যাটিং ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়েছেন কেবল বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়াল।

কোহলি ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে এবং জয়সওয়াল ২০২৩ সালে কলকাতার বিপক্ষে নিজের মোকাবিলা করা প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়েছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এর আগে নিজের ব্যাটিং ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকানোর কৃতিত্ব ছিল কেবলমাত্র হরভজন সিংয়ের।

এছাড়া আইপিএলে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় এখন দুইয়ে উঠে এসেছে রোহিত শর্মার নাম। শুরুর ৬ ওভারে এখন আইপিএলে রোহিতের চেয়ে বেশি ছক্কা আছে কেবল রোহিত শর্মার। ক্রিস গেইল আইপিএলের পাওয়ারপ্লেতে হাঁকিয়েছেন ১৪৩ ছক্কা। রোহিতের ছক্কার সংখ্যা ১০৭টি।

আইপিএলে পাওয়ারপ্লেতে ১০০ এর বেশি ছক্কা আছে আর কেবল ডেভিড ওয়ার্নারের। অজি ওপেনারের ছয়ের সংখ্যা ১০৫টি। চারে থাকা কুইন্টন ডি কক পাওয়ারপ্লেতে আদায় করতে পেরেছেন ৮২ ছক্কা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০