বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ এপ্রিল ২০২৫, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাদমানের সেঞ্চুরির দিনে শেষ বিকেলে হোঁচট খেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সাদমান ইসলামের দুর্দান্ত শতকে ভর করে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে দিনের শেষ ভাগে দ্রুত উইকেট হারানোয় আবার ম্যাচে ফিরে এসেছে জিম্বাবুয়ে।

দিনের খেলা শেষে ৩ উইকেট হাতে রেখে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৬৪ রানে। ক্রিজে রয়েছেন মেহেদী হাসান মিরাজ (১৬*) ও তাইজুল ইসলাম (৫*)।
দ্বিতীয় দিনের শুরুতেই জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। একমাত্র বল খেলে বিদায় নেন ১১ নম্বর ব্যাটার ব্লেসিং মুজারাবানি। এরপর বাংলাদেশের দুই ওপেনার আনামুল হক ও সাদমান ইসলাম দেখেশুনে শুরু করেন ইনিংস। সাদমান শুরু থেকেই ছিলেন আগ্রাসী—সোজা ব্যাটে দুইটি চমৎকার ড্রাইভ, কভারের ওপর দিয়ে দুর্দান্ত শট, সব মিলিয়ে ছিল চোখধাঁধানো ব্যাটিং।

দীর্ঘদিন পর টেস্টে ফেরা আনামুলও ধৈর্য্যের সঙ্গে খেলে চারটি বাউন্ডারিতে ৩৯ রান করেন। দুজনের ওপেনিং জুটিতে আসে ১১৮ রান। তবে লাঞ্চের পরেই মুজারাবানির ফুল লেংথ ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফিরেন আনামুল।

এরপর মুমিনুল হক ও সাদমান গড়েন ৭৬ রানের আরেকটি মূল্যবান জুটি। মুমিনুল করেন ৩৩ রান, তার ইনিংসে ছিল একটি ছক্কা ও দুটি চার। কিন্তু মাঝপথে মুমিনুল আউট হলে পরের বলেই সাদমানকেও এলবিডব্লিউ করেন ব্রায়ান বেনেট। ১৮১ বলে ১২০ রানের ইনিংস খেলে ফেরেন সাদমান—এটি ছিল তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।

মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত আবার খেলায় স্থিতি আনার চেষ্টা করেন। দুজনই ছক্কা হাঁকান ব্রায়ান বেনেটকে, মুশফিক মারেন আরও কয়েকটি চমৎকার চার। তবে শান্ত দ্রুতই ফিরেন, সহজ এক ক্যাচ দিয়ে তুলে দেন ভিনসেন্ট মাসেকেসাকে তার প্রথম টেস্ট উইকেট।

এরপর এক ওভারে জোড়া ধাক্কা—মাসেকেসা নিজের বলে জাকের আলিকে (৫) ক্যাচ নেন, পরে মুশফিক রানআউট হয়ে ফিরে যান। তিন রান করে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম হাসান—মাসেকেসার তৃতীয় উইকেট।

বাংলাদেশের স্কোর যখন ২৯১/৭, লিড ৬৪ রান, হাতে ৩ উইকেট; লোয়ার অর্ডারে থাকা মিরাজ ও তাইজুল দিনের শেষটা কোনোমতে সামলে মাঠ ছাড়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০