বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ এপ্রিল ২০২৫, ৩:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চার বছর পর মিরাজের সেঞ্চুরি, বাংলাদেশের লিড ২১৭ রানের

স্পোর্টস ডেস্ক | চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত একটি ইনিংস খেললেন মেহেদি হাসান মিরাজ। চার বছর পর টেস্টে দেখা পেলেন ক্যারিয়ারের দ্বিতীয় শতকের, আর তার এই ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ পেল বড় লিড।

জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৪৪৪ রানে। ফলে প্রথম ইনিংসে টাইগারদের লিড দাঁড়ায় ২১৭ রান।

ইনিংসের মাঝপথে ২৯১ রানে ৭ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়েছিল বাংলাদেশ। তখন লিড ছিল মাত্র ৬৪ রান। কিন্তু লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে নিয়ে দৃঢ়তা দেখান মিরাজ।

প্রথমে তাইজুল ইসলামের সঙ্গে অষ্টম উইকেটে গড়েন ৬৩ রানের জুটি। এরপর নবম উইকেটে অভিষিক্ত তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে গড়েন প্রায় শতরানের আরেকটি মূল্যবান জুটি।

তানজিম বিদায় নেন ৪১ রান করে, তখন মিরাজ মাত্র ২ রানের দূরত্বে সেঞ্চুরির। শেষ উইকেটে হাসান মাহমুদের সঙ্গে জুটি বেঁধে মিরাজ সেঞ্চুরির গন্তব্যে পৌঁছান। শেষ পর্যন্ত ১৬২ বল খেলে ১০৪ রানে থামেন তিনি।

টেস্টের দ্বিতীয় দিনে সাদমান ইসলামের সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশ তুলেছিল শক্ত ভিত। তবে চতুর্থ দিনে এসে সেই ভিতকে দৃঢ় করেন মিরাজ। দিনের শুরুতে হাতে ছিল মাত্র তিনটি উইকেট। সেখান থেকেই বাংলাদেশ ইনিংসকে নিয়ে যায় ৪৪৪ রানে, পায় বড় লিড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা

কালিগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সুন্দরবন প্রেসক্লাবে কালিগঞ্জ মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

১১

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

১২

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

১৩

পাইকগাছায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

১৪

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

১৫

পাইকগাছার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নানা অনিয়মের প্রমাণ

১৬

কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

১৭

ভারী বৃষ্টিপাতসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১৮

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

১৯

আবারো মা হলেন পূজা

২০
error: Content is protected !!