বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ এপ্রিল ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাকিবের রেকর্ড ভাঙলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | মেহেদী হাসান মিরাজ বহুবার বলেছেন, সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার হওয়াই তার স্বপ্ন। এখনো হয়তো সেই উচ্চতায় পৌঁছাননি, তবে সঠিক পথেই যে হাঁটছেন—তা চট্টগ্রাম টেস্টেই আরও একবার প্রমাণ করলেন তিনি।

চট্টগ্রামের উইকেটে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে শুধু দলকে বড় লিড এনে দেননি, গড়েছেন এক ঐতিহাসিক ডাবল মাইলফলকও—টেস্টে ২০০ উইকেট ও ২০০০ রানের ক্লাবে প্রবেশ করেছেন বাংলাদেশের এই তরুণ অলরাউন্ডার।

এতদিন এই গৌরবময় রেকর্ডে বাংলাদেশের দ্রুততম ছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবার তাকেও ছাড়িয়ে গেছেন মিরাজ। মাত্র ৫৩ টেস্টেই ২০০ উইকেট এবং ২০০০ রানের কৃতিত্ব অর্জন করেছেন তিনি, যেখানে সাকিবের লেগেছিল ৫৪ টেস্ট।

বিশ্বের টেস্ট ইতিহাসে এ অর্জন রয়েছে মাত্র ২৬ জন ক্রিকেটারের। কিন্তু দ্রুততার বিচারে মিরাজ আছেন একেবারে ওপরের দিকেই। ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে যৌথভাবে তিনি চতুর্থ। এর চেয়েও কম টেস্টে ডাবল পূর্ণ করেছেন কেবল ইয়ান বোথাম (৪২), ইমরান খান ও কপিল দেব (৫০), এবং রবিচন্দ্রন অশ্বিন (৫১)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন নিহত

তামিমের সেঞ্চুরির পর হঠাৎ বাংলাদেশের ব্যাটিং ধস

বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

১০

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১১

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

১২

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

১৩

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

১৪

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

১৫

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

১৭

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১৮

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৯

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

২০
error: Content is protected !!