বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩ মে ২০২৫, ৪:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জয়ার নতুন সিনেমার মুক্তি তারিখ ঘোষণা

বিনোদন ডেস্ক | পাঁচ বছর আগে, যখন করোনার কারণে গোটা পৃথিবী থমকে গিয়েছিল, ঠিক তখনই শুরু হয়েছিল ‘জয়া আর শারমিন’ সিনেমাটির যাত্রা। ছোট্ট পরিসরে, গভীর আবেগ নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি অবশেষে বড় পর্দায় আসার জন্য প্রস্তুত।

জানা গেছে, আসছে ১৬ মে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের মাল্টিপ্লেক্সে। তারও আগে সেটি দেখার তাগিদ তৈরি করলো প্রকাশ্যে আসা ১ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলার।

মহান মে দিবসে (১ মে) এটি মুক্তি পায় প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপেলবক্স মারফতে অন্তর্জালে। যেখানে দেখা মিলেছে, দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান এবং মঞ্চাঙ্গনের পরিচিত মুখ মহসিনা আক্তারকে।

করোনা মহামারির প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে উঠে এসেছে একই ঘরে দুই নারীর অন্য জীবন। যেখানে জয়া, একজন অভিনেত্রী এবং শারমিন, তার গৃহকর্মী। যারা লকডাউনে হঠাৎ করে নিজেদের বাসায় আটকে পড়েন, যখন বাইরের বিশ্ব ভয় এবং অনিশ্চয়তায় আচ্ছন্ন। ছোট্ট এই আবদ্ধ জগতে তারা নিজেদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করেন।

ট্রেলারে দেখা মেলে, তাদের জীবনের কিছু দারুণ দৃশ্য। যেখানে যেমন লুডু খেলার আনন্দ রয়েছে তেমন বিষাদের ছায়া রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এবং বাইরের দুনিয়া থেকে আসা দুঃসংবাদগুলো তাদের জীবনে নিঃশব্দে এক ধরনের বিচ্ছিন্নতা ও ভয় ঢুকিয়ে দেয়।

নির্মাতা জানান, চলচ্চিত্রটিতে তিনি দেখানোর চেষ্টা করেছেন, একাকীত্ব কিভাবে দু’ই মেরুর দুজন মানুষের সম্পর্ককে কেমন করে বদলে দেয় এবং ভরসা, নির্ভরতা ও টিকে থাকার প্রশ্নগুলো সামনে নিয়ে আসে। এখানে সঙ্গ, ব্যক্তিগত সীমারেখা এবং সংকটকালে মানবিক সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তনগুলোর গল্প ফুটে ওঠে।

‘জয়া আর শারমিন’ পরিচালনা করেছেন পিপলু আর খান। যিনি মানবিক গল্প বলার জন্য পরিচিত। ২০২০ সালে মাত্র ১৫ দিনে, ঘোর করোনাকালে একটি ছোট ও নিবেদিতপ্রাণ দলের সহযোগিতায়, এই চলচ্চিত্রের শুটিং সম্পন্ন হয়েছিল।

চলচ্চিত্রটিতে জয়া আহসান, মহসিনা আক্তার ছাড়াও বিশেষ উপস্থিতিতে রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। এটি প্রযোজনা করেছেন নির্মাতা পিপলু আর খান ও জয়া আহসান। চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১০

রামিসা হত্যা মামলার রায় রোববার

১১

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১২

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৩

ব্যাংক ঋণে চলছে সরকার

১৪

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৫

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৬

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৭

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৮

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১৯

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705