
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের রাগবি ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন সাতক্ষীরার আল ইমরান। পাশাপাশি তিনি রাগবি ফেডারেশনের মিডিয়া ম্যানেজার হিসাবেও দায়িত্ব পালন করছেন।
সাতক্ষীরা রাগবি ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আল ইমরান ২০২২ সালে রাগবি ডেভেলপমেন্ট অফিসার হিসাবে নিয়োগ পান। সম্প্রতি তাকে রাগবি ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে পদোন্নতি দিয়েছে রাগবি ফেডারেশন ।
এ বিষয়ে আল ইমরান বলেন, বাংলাদেশে দিন দিন রাগবি খেলার জনপ্রিয়তা বাড়ছে। রাগবির উন্নয়নে কাজ করাই প্রধান লক্ষ্য।
মন্তব্য করুন