বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ মে ২০২৫, ২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিফার আমন্ত্রণে বাগদাদে যাচ্ছেন তৈয়েব হাসান বাবু

ডেস্ক রিপোর্ট: ফিফার আমন্ত্রণে ইরাকের রাজধানী বাগদাদে যাচ্ছেন সাবেক এলিট রেফারি তৈয়েব হাসান বাবু।

সেখানে আগামী ৭ মে থেকে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রেফারি সেমিনারে অংশ নেবেন তিনি। সেমিনার শেষে ১২ মে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

দীর্ঘ ১৮ বছর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তৈয়েব হাসান বাবু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব।

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ফিফা রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর পরিচালিত আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা শতাধিক।

বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র ‘ইন্টারন্যাশনাল রেফারি অ্যাওয়ার্ড’ (এএফসি রেফারিজ মোমেন্তো অ্যাওয়ার্ড) পাওয়ার গৌরবও তার।

তিনি এশিয়ার সেরা ২৫ রেফারির তালিকায় স্থান পাওয়ার পাশাপাশি ২০১৩ সালে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন—যা ছিল দক্ষিণ এশিয়ার প্রথম রেফারি হিসেবে ঐতিহাসিক অর্জন।

করোনা মহামারীর সময় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন এই ক্রীড়া সংগঠক। সাফ চ্যাম্পিয়নশিপের ঐতিহাসিক ফাইনাল ম্যাচে ব্যবহৃত জার্সিটি নিলামে ৫ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করে তা করোনা আক্রান্ত মানুষের সাহায্যার্থে দান করেন। এ উদ্যোগে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হন তিনি। সেসময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাঁকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান।

জাতীয় ক্রীড়া পুরস্কার হিসেবে পাওয়া এক লাখ টাকাও তিনি ব্যয় করেন স্থানীয় পুষ্টিহীন ও দুস্থ শিশুদের কল্যাণে।

বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সোনালী অতীত ক্লাব-ঢাকা, সাতক্ষীরা জেলা সমিতি-ঢাকাসহ বিভিন্ন সংগঠন তাঁকে সম্মাননা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০