বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ মে ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

০, ০, ০, ০, ০— এরপর নিউজিল্যান্ডের ১৪৭, বাংলাদেশ জিতল ৭ উইকেটে

ডেস্ক রিপোর্ট: বেশির ভাগ কাজ করে ফেলেছিলেন বোলাররাই। ব্যাটসম্যানদের সামনে যে লক্ষ্য ছিল, তা তাড়া না করতে পারাটা হতো হতাশার, তেমন কিছু শেষ পর্যন্ত হতে দেননি তাঁরা। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৫০ ওভারের তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

সিলেটে টস জিতে ব্যাট করতে নামা সফরকারীদের হয়ে রান করেছেন শুধু দুজন— রাইউস মারিউ (৫১ বলে ৪২) ও ডিন ফক্সক্রপট (৬৪ বলে ৭২) ছাড়া বাকি নয় ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কেও যেতে পারেননি।

প্রথম ৭ ওভারেই নিউজিল্যান্ডের চার ব্যাটসম্যান সাজঘরে ফেরেন, তাঁদের কেউই রানের খাতা খুলতে পারেননি। খালেদ আহমেদ এক বলের ব্যবধানে আউট করেন দুজনকে, আর শরিফুল ইসলাম বাকি দুজনকে।

পেসাররা টপ অর্ডার ধসিয়ে দেওয়ার পর বাকি কাজটা করেন তানভীর ইসলাম। একপ্রান্ত আগলে থাকা ওপেনার মারিউ তাঁর বলে রীতিমতো বোকা বনে স্টাম্পিং হয়ে যান, ১৭ বলে ৪ রান করা মিচ হেইকেও আউট করেন তানভীর। টপ অর্ডারের ওই চার ব্যাটসম্যানের পর ক্রিস্টিয়ান ক্লার্কও তানভীরের বলে শূন্য রানে বোল্ড হলে ‘ডাক’ মেরে সাজঘরে ফেরা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের সংখ্যাটা হয় পাঁচ।

৮৫ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ১৪৭ রান করে। তাতে সবচেয়ে বড় অবদান ৬৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭২ রান করা ফক্সক্রপটের। শরিফুল ওই দুই উইকেটে থামলেও খালেদ তিন উইকেট নেন, তিন উইকেট পান তানভীরও। এবাদতের ঝুলিতে যায় দুই উইকেট।

অল্প রান তাড়া করতে নেমে চার ওভারে ৩০ রান তোলার পর ওপেনার নাঈম শেখের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ২০ বলে ৩ চারে ১৮ রান করে তিনি আউট হন। ১২ বলের ছয়টিতেই বাউন্ডারি হাঁকানো পারভেজ হোসেনও থেমে যান ২৪ রানে। রান তাড়াটা বাংলাদেশের জন্য আর তেমন কঠিন হতে দেয়নি এনামুল হকের সঙ্গে মাহিদুল ইসলামের জুটিতে।

৫৫ রানের এই জুটিতে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। ভালো শুরুর পরও এনামুল অবশ্য ক্যাচ দিয়ে আউট হয়ে যান ৪৫ বলে ৩৮ রান করে। তবে ৬১ বলে ৪২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মাহিদুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০