বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৬ মে ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ

বিনোদন ডেস্ক: সোমবার সন্ধ্যা ৬টায় শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫। এবারের মেটা গালার আসর বসেছে নিউইয়র্কে।

২০২৫-এর মেট গালার লাল গালিচায় প্রথমবার হাঁটলেন বলিউডের কিং শাহরুখ খান। বাদশাহী স্টাইলে শাহরুখের মেট গালা অভিষেক আরও একবার কিং খানের ভক্তদের ফিরিয়ে নিয়ে গেল সেই নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়ায়।

ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে নয়া আন্দাজে মেট গালার লাল কার্পেটে শাহরুখ একেবারে ‘বাঙালি বাবু’।

আপাদমস্তক কালো পোশাকে শাহরুখ যেন বছর ৩০-এর কোনও তরুণ তুর্কি। পরনে কালো স্যুট, কোমরবন্ধ আর কালো সিল্কের শার্টের সঙ্গে টেলকোট। শরীরে ভারী গহনায় সমাহার, দোসর হাতের ছড়ি। ভি-নেক শার্টের সামনে K লেখা পেনডেন্ট সকলের নজর কেড়েছে।

এভাবেই ক্লাসিক লুকে মেট গালার কার্পেটে ইতিহাস রচনা করলেন কিং খান। ভারতের প্রথম কোনও অভিনেতা (পুরুষ) মেট গালায় ইতিহাস সৃষ্টি করলেন।

ফ্যাশনের ‘বিগেস্ট নাইট’-এ শাহরুখের প্রথম আবির্ভাব যেন মেট গালায় দ্যুচি ছড়িয়েছে। বিদেশের মাটিতে শাহরুখের বাদশাহী লুকে আরও একবার মুগ্ধ অনুরাগীরা।

ঐতিহ্যবাহী এই জমকালো ফ্যাশন ইভেন্টে এবারের থিম ছিল Superfine: Tailored for you। আর সেই থিমের সঙ্গে যেন পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার ড্রেসে শাহরুখ খান পারফেক্ট ‘বাংলার বাঘ’।

বাঙালি শিল্পীর পোশাকে বাদশার মধ্যে বাঙালিয়ানার ছোঁয়া মেট গালার রেড কার্পেটে যোগ করেছে বাড়তি গ্ল্যামার। ডিজাইনার সব্যসাচীর কথায়, ‘এই বিশ্বের অন্যতম ফেমাস পুরুষ শাহরুখ খান।’

গতবছর সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে মেট গালার রেড কার্পেটে বাজিমাত করেছিলেন আলিয়া ভাট। বিদেশের মাটিতেও দু’হাত তুলে আইকনিক পোজে ভক্ত হৃদয়ে ঝড় তুলেছেন বলিউডের বাদশা।

প্রসঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলরা এখানে অংশ নেন। শাহরুখ বাদেও বলিউড থেকে প্রিয়াঙ্গা চোপড়া, কিয়ারা আদভানি অংশ নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১১

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১২

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৩

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

১৪

তালা প্রেসক্লাবের সভা

১৫

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

১৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত

১৭

দেশের ১৮ কোটি মানুষ বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার

১৮

ঘুমানোর আগে স্ক্রিন নয়, বই || ‎তারিক ইসলাম

১৯

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিলেন শান্তরা

২০
error: Content is protected !!