বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ মে ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এগোতে এগোতে মিরাজ এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার

ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কা সিরিজের পরও আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশের বাইরে ছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর গত ১৩ মাসে শুধু এগিয়েছেনই বাংলাদেশের এই অলরাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার র‍্যাঙ্কিংয়েও পেলেন মিরাজ। টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন চট্টগ্রাম টেস্টে একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট উদ্‌যাপন করার বিরল কীর্তি গড়া মিরাজ। টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এটাই মিরাজের সর্বোচ্চ অবস্থান।

এক ধাপ এগোনো মিরাজের রেটিং পয়েন্ট এখন ৩২৭। পয়েন্টের হিসাবেও মিরাজের সর্বোচ্চ এটি। আগের সর্বোচ্চ ছিল ২৯৫। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে মিরাজের ওপরে আছেন শুধু রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডারের পয়েন্ট ঠিক ৪০০। মিরাজ ছাড়াও শীর্ষে পাঁচে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। গত বছর পাকিস্তান সফরে সর্বশেষ টেস্ট খেলা সাকিব আছেন পাঁচে।

২৭ বছর বয়সী মিরাজ চট্টগ্রামে বাংলাদেশের একমাত্র ইনিংসে ১০৪ রান করেন এবং জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতা মিরাজ ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে ক্যারিয়ার–সেরা ৫৫ নম্বরে উঠেছেন। বোলিংয়ে দুই ধাপ এগিয়ে উঠেছেন ২৪ নম্বরে।

বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া সাদমান ইসলাম ১৭ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠেছেন। ব্যাটিংয়ে শীর্ষ ৩০-এ নেই বাংলাদেশের কেউ। ৩৮ নম্বরে থেকে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে লিটন দাস। এরপরই আছেন মুশফিকুর রহিম (৪০)। বোলিংয়ে বাংলাদেশের ১ নম্বর বোলার তাইজুল সাত ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠেছেন। অফ স্পিনার নাঈম হাসান ছয় ধাপ এগিয়ে উঠেছেন ৫৪ নম্বরে।

টেস্ট ব্যাটিংয়ে ইংল্যান্ডের জো রুট ও বোলিংয়ে ভারতের যশপ্রীত বুমরা আছেন শীর্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন নিহত

তামিমের সেঞ্চুরির পর হঠাৎ বাংলাদেশের ব্যাটিং ধস

বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

১০

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১১

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

১২

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

১৩

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

১৪

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

১৫

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

১৭

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১৮

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৯

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

২০
error: Content is protected !!