বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ মে ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করে মাঠ ছেড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অপ্রত্যাশিত ওই ড্রয়ে ভারতের অরুনাচলে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছিল গোলাম রব্বানী ছোটনের দলের। তবে দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে নাম লিখেছে লাল-সবুজ জার্সিধারী যুবারা।

রোববার বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে। বাংলাদেশ প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। এ জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট হলো বাংলাদেশের। মালদ্বীপ ও ভুটানের শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনালে যাবে।

ওই ম্যাচের ফল বাংলাদেশের জন্যও গুরুত্বের। মালদ্বীপেরও সুযোগ আছে সেমিফাইনালে ওঠার। তারা যদি ভুটানকে ৪ বা তার চেয়ে বেশি গোলের ব্যবধানে হারায় তাহলে বাংলাদেশ হবে গ্রুপ রানার্সআপ। সেক্ষেত্রে সেমিফাইনালে বাংলাদেশকে মোকাবিলা করতে হতে পারে ভারতকে।

‘বি’ গ্রুপে ভারত প্রথম ম্যাচে ৮-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। স্বাগতিকরা পরের ম্যাচে নেপালকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর গোল বাড়ানোর লক্ষ্য রাখা উচিত ছিল বাংলাদেশের। ইনজুরি সময়ের শেষ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে বাংলাদেশ ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

প্রথমার্ধে বাংলাদেশের ২ গোল করেছিলেন মুর্শেদ আলী, সুমন সরেন। ১১ মিনিটে মোরশেদ আলী ডান দিক দিয়ে একাই বক্সে ঢুকে অফসাইড ফাঁদ ভেঙে বাম পায়ের জোরালো শটে গোল করেন। ২৮ মিনিটে মুরশেদ আলীর ক্রস থেকে সুমন সরেনের দুর্দান্ত প্লেসিংয়ে ব্যবধান ২-০ করে বাংলাদেশ। শেষ মুহূর্তে অধিনায়কের গোলে ব্যবধান বড় করতে পেরেছে ছোটনের দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০