বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ মে ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভুটানের লিগে ২৮-০ গোলের জয়ে সাবিনার ৯, মনিকার ৭ গোল

স্পোর্টস ডেস্ক | ভুটানের উইমেন্স লিগে চমক দেখালেন বাংলাদেশের সাবিনা খাতুন, মনিকা চাকমারা। গোলবন্যা বইয়ে দিলেন তারা।

এই দুজনের পাশাপাশি হ্যাটট্রিক করেছেন মাতসুশিমা সুমাইয়াও। স্যামতসেকে উড়িয়ে দিলেন তারা।

ভুটানের উইমেন’স লিগে আজ সাবিনাদের পারো এফসি জিতেছে ২৮-০ ব্যবধানে! যেখানে বাংলাদেশের সাবিনা ৯ গোল, মনিকা ৭ গোল, সুমাইয়া ৫ গোল এবং ঋতুপর্ণা ৪ গোল করেছেন। অর্থাৎ, তাদের পা থেকেই এসেছে ২৫ গোল।

ম্যাচের অষ্টম মিনিট থেকে শুরু। সতীর্থের থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন সাবিনা। ২৬তম মিনিটে দ্বিতীয়বার স্যামতসের জালে বল পাঠান তিনি। আর ৩১তম মিনিটে পূর্ণ করে নেন হ্যাটট্রিক। বিরতির পর ডাবল হ্যাটট্রিক পূর্ণ করেন ৬৩তম মিনিটে। পরে আরও তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠান সাফজয়ী এই অধিনায়ক।

আর মনিকা নিজের গোলের খাতা খুলেন ১৯তম মিনিটে। এরপর ২৮ ও ৩৮তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন । দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করার পর ৭৩তম মিনিটে ডাবল হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশি এই মিডফিল্ডার। পরে জালের দেখা পান আরও একবার।

৩৬তম মিনিটে গোল দেওয়া শুরু করেন মাতসুশিমা সুমাইয়া । এরপর ৩৮ ও ৫২তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। পরে করেন আরও দুই গোল। ঋতুপর্ণা গোল দেওয়া শুরু করেন বিরতির পর। ৫৩তম মিনিটে প্রথম গোল দিয়ে ৬৪তম মিনিটে দ্বিতীয় গোল করেন। ৭৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণের পর ৮১তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০