বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৫ মে ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক | বাংলাদেশ ক্রিকেট দল আগামী মাসে পাকিস্তান সফরে যাচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এ বিষয়ে সরকার নীতিগতভাবে অনুমতি দিয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদনের চিঠি হাতে আসেনি, তবে বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, সেটি খুব শিগগিরই এসে পৌঁছাবে।

বৃহস্পতিবার (১৫ মে) ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ-কে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, “আমরা সরকারের সবুজ সংকেত পেয়েছি। আনুষ্ঠানিক চিঠিটা এখনো আসেনি, তবে সিদ্ধান্তটা হয়ে গেছে। চিঠি পাওয়ার পরই আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। ”

এর আগে বিসিবি জানায়, পাকিস্তান সফরের আগে সরকারের ক্লিয়ারেন্স প্রয়োজন, এরপর খেলোয়াড়দের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সফরের নতুন সূচি প্রকাশ করেছে পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৩ মে সফরের নতুন সূচি পাঠিয়েছে বিসিবিকে।

এর আগে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একই দিনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল থাকায় সূচিতে পরিবর্তন আনা হয়।

নতুন সূচি অনুযায়ী:

প্রথম তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে:
– ২৭ মে, ২৯ মে ও ১ জুন

শেষ দুইটি ম্যাচ হবে লাহোরে:
– ৩ ও ৫ জুন

ইউএই সফরে ব্যস্ত বাংলাদেশ দল
পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল বর্তমানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তারা সেখানে দুটি টি-টোয়েন্টি খেলবে স্বাগতিক আমিরাতের বিপক্ষে — যথাক্রমে ১৭ মে ও ১৯ মে শারজাহতে।

পাকিস্তান সফর নিয়ে কিছু খেলোয়াড়ের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানা গেছে। বিসিবি জানিয়েছে, কাউকে জোর করে পাঠানো হবে না।

বিসিবির ওই কর্মকর্তা বলেন, “সরকারি চিঠি পাওয়ার পর আমরা খেলোয়াড়দের সঙ্গে বসব। কেউ যদি নিরাপত্তার কারণে না যেতে চায়, আমরা তাকে বাধ্য করব না। খেলোয়াড়দের সিদ্ধান্তকেই আমরা সম্মান জানাব। ”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০