বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ মে ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | নেপালের বিপক্ষে গোল পেতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় তারা।

কিছুক্ষণ পর দ্বিগুণ হয় ব্যবধান। তবে নেপাল একবার জালে পাঠিয়ে ব্যবধান কমিয়ে দেয়। পরে আর কিছু করতে পারেনি তারা। বাংলাদেশ ওঠে ফাইনালে।
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে আজ ভারতের অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বিরতির পর আশিকুর রহমান দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নাজমুল হুদা ফয়সাল। শেষদিকে এক গোল শোধ দেন নেপালের সুজন ডাঙ্গোল।

প্রথমার্ধে দুই দলই সমানতালে খেলতে থাকে। আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কেউ গোলের দেখা পায়নি। বিরতির পর ৭৩তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ফয়সালের কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন আশিকুর। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল। মানিকের পাস থেকে গোলটি করেন তিনি।

৮৬তম মিনিটে আক্রমণে গিয়ে বাংলাদেশের রক্ষণ ভেদ করে জাল খুঁজে নেন নেপালের সুজন ডাঙ্গোল। তবে বাকি সময়ে আর কিছু করতে পারেনি তারা। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০