বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মে ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৎস্য ঘের স্থাপন নীতিমালা অমান্য করায় তিনজনকে জরিমানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরের ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা লঙ্ঘন করে ঘের স্থাপন ও পরিচালনা করার অপরাধে তিন ঘের মালিককে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য ঘেরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন তাদের এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ভবদহ এলাকায় অনেকে মৎস্যঘের স্থাপন নীতিমালা-২০১৯ এর বিভিন্ন নির্দেশনা অমান্য করে ঘের স্থাপন করে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার বিভিন্ন মৎস্য ঘেরে অভিযান চালিয়ে মৎস্যঘের স্থাপন নীতিমালার নির্দেশনা অমান্য করার অপরাধে ঘের মালিক মাগুরখালী গ্রামের মেহেদী হাসান (৩২) কে পাঁচ হাজার, সুজাপুর গ্রামের শিমুল হোসেন (৩২) কে দশ হাজার এবং আজাদের ঘেরের ম্যানেজার কন্দর্পপুর গ্রামের রবিউল ইসলাম (৩৮) কে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, সরকারি নীতিমালার বাহিরে কেউ যদি মৎস্য ঘেরে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলন এবং সরকারি রাস্তার চেয়ে ঘেরের বেড়িবাঁধ উঁচু করে ঘের স্থাপন বা পরিচালনা করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্ষা মৌসুমে যাতে এ উপজেলায় জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সেজন্য মৎস্য ঘের স্থাপন নীতিমালা বাস্তবায়নে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০