বাংলাদেশ, সোমবার, ২২ জুন ২০২৬
৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মে ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোকেয়া-ইভা, দু’জনকেই লাগবে কাবিলার

বিনোদন ডেস্ক: আড়াই বছরের লম্বা বিরতির পর দর্শকপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন সিজন শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই এই ধারাবাহিকের পঞ্চম সিজনের প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে।

যেখানে দেখা মিলেছে আগের সিজনের অভিনয়শিল্পী শিমুল শর্মা, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলমের। তবে নাটকে একটি ভুত চরিত্র রাখা হয়েছে। যদিও সেই চরিত্রের বিষয়ে এখনও কিছু পরিষ্কার করেননি নির্মাতা কাজল আরেফিন অমি।

এদিকে ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটির কয়েকটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করা হয়েছে।

যেখানে নতুন সিজনে আলোচিত চরিত্র হাবু (চাষি আলম), জাকির (পাভেল), পাশা-শিমুল (মারজুক রাসেল-শিমুল শর্মা)-দের কার কেমন ভূমিকা থাকবে সেটার বার্তা দেওয়া হচ্ছে।

সেই ধারাবাহিকতায় রোববার (১৮ মে) বিকেলে প্রকাশ পেয়েছে কাবিলার (জিয়াউল হক পলাশ) প্রমোশনাল ভিডিও। যেখানে নির্মাতা অমির কাছে এই অভিনেতা, দুইজন প্রেমিকার আবদার করেছেন।

ভিডিওতে দেখা যায়, ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমিকে পলাশ বলছেন, ‘দেশ-বিদেশে গেলে দর্শকরা আমার কাছে রোকেয়ার কথা জানতে চায়। রোকেয়ারে দেখতে চায়। এমনকি বিদেশি মেয়েরাও তাদের নাম রোকেয়া রেখেছেন।’

এ কারণে নতুন সিজনে রোকেয়াকে দর্শকদের সামনে আনার আবদার জানিয়ে কাবিলা বলেন, ‘রোকেয়া বাংলাদেশি কোনো চরিত্র হবে না ভাইয়া। হয় হলিউডে যেতে হবে, নয়তো বলিউডে যেতে হবে!’

পলাশের এমন আবদারের উত্তরে অমি বলেন, ‘হলিউডের কাউকে এই চরিত্র দিলে সে কিভাবে নোয়াখালীর ভাষায় কথা বলবে?’

জবাবে অভিনেতা বলেন, ‘আমি আছি তো ভাইয়া। শিখিয়ে নেব, আপনি কি জন্য টেনশন করছেন ভাইয়া?’

এরপর অমি প্রশ্ন রাখেন, ‘রোকেয়াকে আনলে ইভার কি করবো? দুইটি চরিত্র কিভাবে থাকবে?’

উত্তরে কাবিলা বলেন, ‘কাবিলার যদি দুইটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে ওজন হবে কিভাবে? আমার রোকেয়া-ইভা দুজনকেই লাগবে! আপনি ডিরেক্টর, আপনি চাইলে সব সম্ভব। এবার তো বাজেট তো বেশি। দরকার হইলে একটা ক্যারেক্টারের বেশি পেমেন্ট যাবে। প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট, আমার দুজনকেই লাগবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির কোলা-ঘোলা ত্রিমোহনীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিনিধি দল

ভূমিকম্পে কাঁপলো ঢাকা

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল

কালিগঞ্জে ‘ফলদ বৃক্ষ রোপণ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ শীর্ষক আলোচনা

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ্য পাচার, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩

তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দীনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্যামনগরে চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

১০

তালা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিন্টু আটক

১১

সাতক্ষীরা সদর উপজেলা নারী ও শিশু সংরক্ষণ কমিটির সভা

১২

সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা

১৩

কয়রায় ২য় স্ত্রীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

১৪

দক্ষিণ কামালনগরে পাউবোর নড়বড়ে প্রাচীরে দুর্ঘটনার ঝুঁকি!

১৫

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৬

বাংলাদেশের সন্নিকটে ৩ নতুন বিমানবন্দর তৈরি করবে ভারত

১৭

ডিসি সারওয়ারকে খোলা চিঠি, মাজারের বিরুদ্ধে অজানা তথ্য ফাঁস

১৮

দুই যুগেও সংস্কার হয়নি পাইকগাছার খড়িয়া-বাইনতলা সড়ক, ভোগান্তি চরমে

১৯

আলিয়ার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১

২০
error: Content is protected !!