বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মে ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের মাটিতে সাব্বিরের ৯৬ বলে ১৫২*

ডেস্ক রিপোর্ট: দেশের ক্রিকেটের বড় এক আক্ষেপের নাম সাব্বির রহমান। সবশেষ ডিপিএলেও ব্যাট হাতে করতে পারেননি রান। তবে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন সাব্বির। সেখানে টেমস ভ্যালি ক্রিকেট লিগের ডিভিশন ওয়ানের ম্যাচে উক্সব্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সাব্বির। যে রানে ভর করে তার দল উক্সব্রিজ জিতেছে ১৩১ রানে।

মাত্র ৯৬ বল খেলে সাব্বির রহমান ৯ ছক্কা হাঁকান ইংল্যান্ডের এই লিগে। আমেরশাম ক্রিকেট ক্লাবকে ১৩১ রানে পরাজিত করেছে সাব্বিরের দল উক্সব্রিজ। ৩৪৮ রানের বিশাল সংগ্রহ পায় তার দল। সাব্বিরের ১৫২ ছাড়াও আমান কাদ্রির ব্যাট থেকে আসে ১৩৪ রান।

এরপর বল হাতেও ৪ ওভার করেছেন সাব্বির। ২৭ রান খরচ করেও থাকেন উইকেট শূন্য। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অবশ্য হাসেনি সাব্বিরের ব্যাট। বয়েন হিল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩৪ বল খেলে করেছিলেন ২৯ রান।

এমন দুর্দান্ত পারফরমেন্সের স্কোরকার্ড নিজের ফেসবুক পেইজে শেয়ার করে সাব্বির রহমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। একটি ভালো পারফরম্যান্স সব সময়ই ভালো; সেটা যেখানেই হোক না কেন। দয়া করে আমাকে আপনার দোয়ায় রাখবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০